রামগঞ্জে কৃষকলীগ নেতার উপর হামলা

আবৃ তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা৷

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় উপজেলার উত্তর চন্ডিপুর বকশি বাজারে। স্থানীয় লোকজন গুরুতর আহত মেম্বারকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নং চন্ডিপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার তছলিম মোল্লা রামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার সময় চন্ডিপুর বকসী বাজার নামক স্থানে এলে রাতের অন্ধকারে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। মেম্বার তছলিম মোল্লা চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের মেহের আলী মোল্লা বাড়ির মৃত গোফরান মোল্লার ছেলে।

৫নং চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই মেম্বারের উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তারপরেও বিষটি প্রশাসন সহ সকলের সহযোগীতায় নিয়ে তদন্ত করে হামলাকারীদের চিহিৃত করা হবে।

রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মেম্বার চিকিৎসাধীন রয়েছেন। আভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আমরা চাই সব দল নির্বাচনে আসুক: প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচন বিষয়টা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কে নির্বাচন অংশগ্রহণ করবে, কে করবে না; এখানে আমরা তো কিছু চাপিয়ে দিতে পারি না। রাজনীতি করতে হলে দলগুলো সিদ্ধান্ত নেবে। হ্যাঁ আমরা অবশ্যই চাই যে, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

তিনি আরো বলেন, আমরা চাই সব দল আসুক, ইলেকশন করুক। কার কোথায় কতটুকু যোগ্যতা আছে; অন্তত আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে তো আর ক্ষমতায় আসবে না, আসেওনি। আওয়ামী লীগ কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় আসে।




মহানগর উত্তর বিএনপির সমাবেশ আবারও পেছাল

নিজেদের অন্য কর্মসূচি থাকার কারণে মহানগর উত্তর বিএনপির পূর্বঘোষিত পল্লবী জোনের সমাবেশ আবারও পেছানো হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবি এম এ রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৬ অক্টোবর বেলা ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালীর কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য একই দিনের পল্লবী জোনের সমাবেশটি আগামী ০৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পল্লবী জোনের সমাবেশ যা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটির স্থান পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ১৬টি জোনে বিভক্ত করে ১৬টি সমাবেশের ঘোষণা করে বিএনপি।

গত ১০ সেপ্টেম্বর শুরু করে ২৯সেপ্টেম্বর পর্যন্ত ১৩টি স্থানে ১৩টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পল্লবী জোনের সমাবেশের নির্ধারিত তারিখ ছিল গত ১৫সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় যুবলীগ-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। ফলে সমাবেশটি হয়নি। পরে ওই সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয় গত ১অক্টোবর। কিন্তু শারদীয় দুর্গোৎসবের কারণে সেটি পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করা হলেও এবার পুনরায় পিছিয়ে ৮ অক্টোবর করা হলো।




ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান মহি উদ্দিন টিটু

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট উপজেলার ৫ নং চাপরাশিরহাট ইউনিয়নে ৯ টি রাস্তা পাকা করন এর জন্য অনুমোদন প্রদান করায় নোয়াখালীর গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন টিটু।




তজুমদ্দিনে শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি-
উন্নয়ন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রালি কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন‌ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশটাকে ধ্বংসের দিকে দিয়ে গিয়েছিল।

ওই রাষ্ট্রকে শেখ হাসিনা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। আজকে বাংলাদেশকে ডিজিটাল আধুনিক দেশ গড়ে তুলেছেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ‌।




জেলা পরিষদ নির্বাচনে সৈকত মাহমুদকে আ’লীগের দলীয় সমর্থন 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

আসছে আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২। এই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্ জাহান।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সৈকত মাহমুদ শামছুকে সদস্য পদে নির্বাচিত করার লক্ষ্যে শনিবার, (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ সার্কিট হাউসে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সৈকত মাহমুদ শামছুকে আওয়ামীলীগের দলীয় সমর্থন দেওয়া হয়। এসময় দুজন সদস্য প্রার্থী নজরুল ইসলাম ও মাহবুব খান ফাহিম সৈকত মাহমুদ মাহমুদ সামছুকে সমর্থন দিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. ক. ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহমেদ বেলাল,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সিউলি সহ জেলা পরিষদের ভোটার উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু আসতে না পেরে মোবাইল ফোনে সমর্থন দেন, আলোচনা সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেসাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,মৎস্যজীবী লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




রাজিবপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন 

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে  দীর্ঘ  দশ বছর পর অনুষ্ঠিত হয়েছে  রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সোমবার (২৬ সেপ্টেম্বর ২০২২) দুপুরে রাজিবপুর শিশু পার্ক মাঠে এই সম্মেলন শুরু হয়।
রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সঞ্চলনায় অনুষ্ঠিত।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, অ্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এডভোকেট সফুরা বেগম, সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম ৪ আসনের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ প্রমুখ।
 রাত ১২ ঘটিকার সময় রাজিবপুর উপজেলা শাখা আওয়ামী লীগের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার,১নং সহ-সভাপতি,মোঃ সিরাজউদ্দৌলা সাধারণ সম্পাদক, মোঃ হুমায়ুন কবির ছক্কু।১নং যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ আজীম উদ্দিন,১ নং সাংগঠনিক সম্পাদক,  আবুল হোসেন,২ নং সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়া ও প্রচার সম্পাদক শেখ মুজাহিদুল ইসলাম মিশু।
এদিকে, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়েছে।



নোয়াখালী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রমিত, সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া

 মো. বদিউজ্জামান  (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নোয়াখালী জেলা কমিটি ৩ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।  এতে সভাপতি পদে ফাহাদ ইউছুফ হোসেন প্রমিত ও সাধারণ সম্পাদক পদে রহমত উল্যাহ ভূঁইয়া কে অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ  আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আগামী  ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ  করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার  জন্য নির্দেশ  প্রদান করা হয়েছে ।
গতকাল  সভাপতি সম্পাদক নোয়াখালী  পৌঁছে দলের  নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের কবর ও সাবেক এমএলএ,এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করেন ।



নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

 বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে।
সেতু পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগামী মাসে কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে। সেতু উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন। ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি এতে সইও করেছেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা। মধুমতী সেতু হচ্ছে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো।




মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ আহত ৩০

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মুক্তারপুরে এ ঘটনা ঘটে। এতে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপি শহরের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুর আড়াইটা থেকে মুক্তারপুর এলাকার আশপাশে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। পুলিশও অবস্থান নেয় আগে থেকেই। বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন ফেরিঘাট এলাকায় আসতে শুরু করে।

কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।