বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোকামিয়া-বেতাগী সড়কের খানেরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৩ কিশোরের মধ্যে কাজিরাবাদ ইউনিয়নের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬) পরিচয় পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

বেতাগী থানা পুলিশ জানান, উপজেলার মোকামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে মরহুম হাঁচান উদ্দিন রহঃ এর ওফাত দিবস উপলক্ষে মাহফিল থেকে ৩ কিশোর বন্ধু বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে। কর্তব্যরত চিকিৎসক তিন কিশোরকেই মৃত্যু ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন,, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তিন কিশোরকে হাসপাতালে আনার আগেই মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।




সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন ইমরান। সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ ওয়াজিরাবাদে লং মার্চের সময় ইমরান খানের পা লক্ষ্য করে গুলি চালিয়েছে এক অস্ত্রধারী।




২৭ শিশুকে পুরুস্কৃত করলো বরগুনা প্রেসক্লাব

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি:

বরগুনা প্রেসক্লাব আয়োজিত শিশু আনন্দমেলা ২০২২ এর বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা পৌরসভার ভিআইপি মিলোনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন, সংবাদ পাঠ, লোকসংগীত, হামদ নাত ও কুরআন তিলাওয়াতসহ নয়টি বিষয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় তিনজন করে সর্বমোট ২৭ বিজয়ীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে শিশুদের ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং মহাকাশ বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে মহাকাশ ক্যাম্প আয়োজনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ও বরগুনা সায়েন্স সোসাইটিকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মুনির জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা। অনুষ্ঠানের শেষদিকে তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আঃ মান্নান-এর মৃত্যুতে এবং জেলা হত্যাকাণ্ডে নিহত জাতীয় চার নেতার স্মরণে সংক্ষিপ্ত দোয়া-মোনাজাত করা হয়।

প্রসঙ্গত করোনা অতিক্রান্ত শিশুদের  মনস্তাত্ত্বিক বিকাশের পাশাপাশি বরগুনা প্রেসক্লাব ভবনের চতুর্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব। গত ২৮ সেপ্টেম্বর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




লক্ষ্মীপুরে শনাক্ত ১৩৯ ডেঙ্গু রোগী

লক্ষ্মীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা। জেলায় এ পর্যন্ত ১৩৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন রোগী।

ডেঙ্গু আক্রান্ত ইমতিয়াজের মা শারমিন আক্তার জানান, মাদ্রাসার আবাসিকে থেকে ইমতিয়াজ পড়ালেখা করে। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকবার বমি করেছিল। জানতে পেরে তাকে এনে হাসপাতালে পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুরে এ মৌসুমে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জন সদর হাসপাতালে ও ৭ জন কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র অক্টোবর মাসেই ৬৯ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালে ৪ জন শিশুসহ ১৪ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, গত ১ মাসে সদর হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এতে কয়েকজন শিশুও ছিল। অধিকাংশ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহম্মদ কবির জানান, ডেঙ্গু মশাবাহিত রোগ। মশার কামড় থেকে এ রোগটি ছড়ায়। মশা নিয়ন্ত্রণ ও এডিস মশা ধ্বংসে আমরা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সভা করেছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।

অপরদিকে ডেঙ্গু রোধে গত দুইদিন লক্ষ্মীপুর পৌর শহরের চক বাজার, উত্তর স্টেশন ও ফায়ার সার্ভিস এলাকায় মশা নিধনের ওষুধ স্প্রে করতে দেখা গেছে।




লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই কাপড় দোকান

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এক কাপড়ের দোকান আগুনে পুড়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোর রাতে পৌরসভার পশ্চিম লাহারকান্দি এলাকায় খাঁগো মসজিদ সংলগ্ন  ‘শাখাওয়াত টেইলর্স অ্যান্ড বস্ত্রালয়’ এ আগুন লাগে।

ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেন জানান, ‘পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে। দোকানে থাকা আমার জায়গাজমির দলিল থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র ও পুড়ে গেছে। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর-আগেই দোকানের সবকিছু পড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।’

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন-, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।




নোবিপ্রবিতে এফটিএনএস বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর ২০২২) সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

এফটিএনএস বিভাগের চেয়ারম্যান সৈয়দা সায়মা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আজ যাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো তাদের সবার প্রতি শুভকামনা। জীবনে কখনও হতাশ হলে চলবেনা, দেশের জন্য কাজ করতে হবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নোবিপ্রবির দূত হিসেবে তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃ­ন্দ।




ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা, রামগঞ্জে বিএনপি নেতাদের অবাঞ্চিত ঘোষণা জেলা ছাত্রদল নেতার 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নবগঠিত বিএনপির কমিটির নেতৃবৃন্ধকে অবাঞ্চিত ঘোষনা করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুছ।

১লা নভেম্বর ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের ডাঃ জাহাঙ্গীরের বাড়ির উঠানে ২৯অক্টোরবর ঘোষিত উপজেলা বিএনপি নেতাদের এক পরিচিত সভায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবী করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত রামগঞ্জ উপজেলার ৬১ ও পৌরসভার ৪৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ওই কমিটি প্রকাশের পর থেকে স্থানীয় পুরাতন ত্যাগী নেতাদের নাম বাদ দিয়ে কমিটি ঘোষনা করায় উপজেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ১লা নভেম্বর মঙ্গলবার দক্ষিন চন্ডিপুর ডাঃ জাহাঙ্গীরের বাড়ির উঠানে পরিচিতি সভা করতে গেলে পদ বঞ্চিত নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি নব্য নেতাদের উপর হামলা করে। এসময় নেতারা দৌড়ে পালিয়ে গেলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পদ বঞ্চিত পৌরসভা বিএনপি সহ-সভাপতি প্রবীন নেতা মোঃ ইব্রাহীম মজুমদার বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর থেকে রাজনীতি শুরু করি। এক সময় গ্রাম সরকারের দায়িত্বে ছিলাম।

এরপর লক্ষ্মীপুর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। তখন লক্ষ্মীপুর যুবদলের সভাপতি ছিলেন সাহাব উদ্দিন সাবু। এত ত্যাগ স্বীকারের পরেও আমাকে কমিটি থেকে কার ষড়যন্ত্রে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি সেটা জানতে চাই। আমার মেয়ে বিউটি মজুমদার ছাত্রজীবন থেকে রামগঞ্জ সরকারী কলেজের মহিলা সম্পাদিকা থেকে শুুরু করে ৩বার বিএনপি থেকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছেন। গত১৫ বছর থেকে উপজেলা মহিলা দলের সভানেত্রীর দায়িত্বে রয়েছে। কিন্তু তাকে সদস্য পর্যন্ত রাখা হয়নি। যদি বর্তমান কমিটি বাতিল না করা হয় তাহলে উপজেলাব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মােঝে ত্রিমূখী সংঘর্ষের আশংকা রয়েছে।

উপজেলা বিএনপির একাংশ ও পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান জানান, ছাত্রদলের এক নেতা সভা চলাকালীন সময়ে হটাৎ করেই উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান বাহারকে খোঁজ করতে থাকেন। এসময় ওই ছাত্রদল নেতা এখানে কোন সভা করা যাবে না বলে উপস্থিত নেতাকর্মীদের হুমকি দেয়।

পরে সিনিয়র নেতাদের হস্থক্ষেপে কোন ধরনের দূর্ঘটনা ছাড়াই সভা সমাপ্তি করা হয়।

রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউনুসকে দায়ী করে বলেন, বিএনপির কমিটি নিয়ে তার এত মাথা ব্যথা কেন। সে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আজকে দলের সিনিয়র নেতাদের সাথে বেয়াদপি করেছে। আমরা জেলা বিএনপির নেতাদের কাছে বিষয়টি জানিয়েছি। আমরা তাকে দ্রুত ছাত্রদল থেকে বহিস্কারের দাবী জানাচ্ছি।

জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউনুস জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ষড়যন্ত্রমূলক কমিটি করে যারা বিএনপিকে ধংস করতে চায় তাদেরকে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না। এসময় তিনি রামগঞ্জ উপজেলা ও পৌর কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন।

উপজেলা বিএনপি আহবায়ক সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেম্মদ জানান,চলমান সমস্যাগুলো নিরসনের জন্য আমাদের দফায় দফায় বৈঠক চলছে। সমাধানের পরে বিষয়টি আপনাদের প্রেস ব্রিপিং করে জানানো হবে।




লক্ষ্মীপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, এক দিনে ভর্তি ১০

 জেলায় এ মৌসুমে ১০ জন শিশুসহ ১৩৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১ নভেম্বর) সদর হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হোন। ৩ জন শিশুসহ ১৪ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সরেজমিনে দেখা যায় হাসপাতালে ইসমাইল হোসেন আলম (৫২), কুশাখালির কাঠালি গ্রামের সোহাগ (২১) জেলা শহরের আল হেকমা একাডেমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র তৌহিদুর রহমান ইমতিয়াজ (১২), রায়পুরের আফরিন জাহান (৫), সদরের ভবানীগঞ্জের আবু তালহা (৫) ও আবদুল কাদের লাবিবসহ (২৫) বিভিন্ন বয়সী ১৪ জন নারী-পুরুষকে চিকিৎসা নিতে দেখা যায়।

ডেঙ্গু আক্রান্ত ইমতিয়াজের মা শারমিন আক্তার জানান, মাদ্রাসার আবাসিকে থেকে ইমতিয়াজ পড়ালেখা করে। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকবার বমি করেছিল। জানতে পেরে তাকে এনে হাসপাতালে পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুরে এ মৌসুমে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জন সদর হাসপাতালে ও ৭ জন কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র অক্টোবর মাসেই ৬৯ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালে ৪ জন শিশুসহ ১৪ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, গত ১ মাসে সদর হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এতে কয়েকজন শিশুও ছিল। অধিকাংশ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহম্মদ কবির জানান, ডেঙ্গু মশাবাহিত রোগ। মশার কামড় থেকে এ রোগটি ছড়ায়। মশা নিয়ন্ত্রণ ও এডিস মশা ধ্বংসে আমরা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সভা করেছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।




ফরিদপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

ফরিদপুরের চরভদ্রাসনে এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে পাচঁ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে।

কিশোরীর বাবা আলীমুদ্দিন বেপারী(৪৯) জানান, গত শনিবার উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় তার বড় ছেলের শ্বশুর বাড়িতে তার ওই কিশোরী মেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়।

এসময় তার কিশোরী মেয়েকে বিয়ে বাড়িতে একটি টিনের ঘরের মধ্যে নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর ও গাজিরটেক ইউনিয়নের ১ নং আসামী মো. কাউসার(১৯), পিতা- নূরু উদ্দিন, সাং- কারিকর ডাঙ্গী, ২ নং আসামী মামুন শেখ(৩২), পিতা- শেখ ইসমাইল, সাং- গাজিরটেক, ৩ ও ৪ নং আসামী সোহাগ শেখ(১৯) ও শিপন শেখ(১৯), পিতা- জলিল শেখ, সাং- হাজিগঞ্জ ফকির ডাঙ্গী ও ৫ নং আসামী রুবেল(২৮), পিতা- এলাচ উদ্দিন, সাং- এমপি ডাঙ্গী অজ্ঞাতনামা পাচঁজন ব্যক্তি ধর্ষনের চেষ্টা ও সহায়তা করে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ২নং আসামীর বাবা শেখ ইসমাইল জানান, আমার ছেলে প্রতিবন্দি ব্যবসা করে খায়। বিয়ে বাড়িতে অন্য ছেলেরা রং ছিটাছিটি করে। এসময় আমার ছেলে দুয়ারে বসা ছিলো। ও এমন কোন ঘটনার সাথে জড়িঁত নয় বলে তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এস,আই খয়বার রহমান জানান, এ ঘটনায় ৩ জন আসামীকে আটক করে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে তিনি জানান।




লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির দশ বছরের জেল

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় শাহ আলম (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সাহাবুদ্দিন মাস্টারের ছেলে। তিনি আত্মগোপনে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দিলেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুন লক্ষ্মীপুরের বশিকপুর বাজারের পশ্চিম পাশের একটি পুকুর পাড় থেকে শাহ আলমকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে বশিকপুরের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প-১ এর একটি দল। ওই দিনই চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে তার নামে মামলা দায়ের করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩১ জুলাই শাহ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।