নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পিন্টুর সমর্থনে মত বিনিময় সভা

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুর চশমা মার্কার সমর্থনে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগে এক মত বিনিময় সভা জেলা আওয়ামী লীগ গণ মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামছুদ্দিন জেহান, আ. লীগ মনোনীত চশমা মার্কা চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও নোয়াখালী পৌর পিতা সহিদ উল্যাহ খান সোহেল আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু,১ নং চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, ২নং দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, ৩ নং নোয়ান্নই ইউনিয়ন এর চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ,৪ নং কাদির হানিফ ইউপি চেয়ারম্যান রহিম চৌধুরী, বিনোদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আতাউর রহমান নাছের,এওজবালিয়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কালাদরাপ ইউনিয়ন চেয়ারম্যান সাহাদাত উল্যাহ সেলিম, ১০ অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ ১৩ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।




লক্ষ্মীপুরে ৭ শিক্ষার্থীকে দাখিল পরীক্ষা দিতে দেয়নি হল সচিব

লক্ষ্মীপুর প্রতিনিধি:

২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পরীক্ষা থাকা না থাকা বিভ্রান্তিতে পড়ে লক্ষ্মীপুরের রামগতিতে জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে পারেনি ৭জন দাখিল পরীক্ষার্থী।

উপজেলার চর আবদুল্যাহ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার এ সাত শিক্ষার্থী পরীক্ষা হলে অনুপস্থিত থাকায় হল কর্তৃপক্ষ যোগাযোগ করলে ৯ শিক্ষার্থীর ২জন পরীক্ষা শুরুর ১৫মিনিট পর উপস্থিত হন।

বাকিরা যথা সময়ে উপস্থিন না হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে (একাডেমিক সুপারভাইজার) তাৎক্ষনিক উপস্থিত হয়ে অভিযোগ করেন।

সেখানে শিক্ষার্থী ও অভিবাবকের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষায় অংশগ্রহন করতে না পারা শিক্ষাথীরা হলেন- জিয়া উদ্দিন, আকিব হোসেন, তাজরিন জাহান, আরমান হোসেন, রুমানা আক্তার, শরীফুল ইসলাম, নুশরাত জাহান ইতি। শিক্ষার্থীরা জানান, চরআবদুল্যাহ ফাজিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ৯ শিক্ষার্থী অতিরিক্ত বিষয় হিসেবে কৃষিশিক্ষা বিষয়টি পাঠ্য হিসেবে অভ্যন্তরিন পরীক্ষায় অংশগ্রহন করলেও প্রবেশ পত্রে জীববিজ্ঞান এসেছে। প্রতিষ্ঠান থেকে জানানো হয় জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবেনা। একারনে নিয়মিত ক্লাসও হয়নি।

এ জন্য আমাদের নবম-দশম শ্রেনির দুবছরে একদিনও জীববিজ্ঞানের ক্লাস করাননি। স্যাররা বলছেন জীববিজ্ঞান পরীক্ষা হবে না। আমরা স্যারেরকথামত জীববিজ্ঞান পড়ি নাই। এছাড়াও প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় জীববিজ্ঞান পরীক্ষা নেয়া হয়নি। এ্যাডমিট কার্ডে জীববিজ্ঞান আসার বিষয়টি আমরা স্যারদের অবগত করালে, বিজ্ঞান শিক্ষক রবি শংকর স্যার ও অধ্যক্ষ মাওলানা মো: আবদুল হাকিম মহোদয় জানিয়েছেন জীববিজ্ঞান পরীক্ষা হবেনা। এমনকি আজও স্যাররা আমাদের জানিয়েছেন পরীক্ষা হবে না। অন্যদিকে সকাল ১১টার সময় হল থেকে স্যারেরা আমাদের পরীক্ষা আছে বলে ফোনে জানান। তড়ি ঘড়ি করে কেন্দ্রে আসতে ২০/২৫মিনিট মতো সময় লেগে যায়।

অভিবাবক ও শিক্ষার্থীরা আরো জানান, পরীক্ষা শুরুর সময় ১১টা হলেও আমরা ১১টা ২০মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে কেন্দ্র সচিবসহ অন্যান্যরা আমাদের হল থেকে বের করে দেন। কেন্দ্র সচিব ও আলেকজান্ডার কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী জানান,পরীক্ষা শুরুর পর অনুপস্থিত দেখে আমি যোগাযোগ করি। এরপর ৯ পরীক্ষার্থীর ২জন পরীক্ষা শুরুর ১৫মিনিট পর আসলে তাদের আমরা পরীক্ষা দেয়ার ব্যবস্থা করি। বাকি সাত শিক্ষার্থী পরীক্ষার আধা ঘন্টা পর আসায় তাদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া যায়নি।

এ বিষয়ে জানান জন্য চর আবদুল্যাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল হাকিম এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে। উপজেলা নির্বাহি অফিসার এসএম শান্তুনু চৌধুরী জানান, বিষয়টি খুবই দুঃখজনক।শিক্ষার্থীদের জন্য আমার খুব খারাপ লাগছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় কেন্দ্র সচিব পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিতে পারেনি। ভুক্তভোগী শিক্ষার্থী ও অঋিাবকরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি তাদের অবশিষ্ট্য পরীক্ষাগুলোয় অংশগ্রহনের জন্য বলেছি।

আর আজকের পরীক্ষা বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাবো। চেষ্টা করবো যেন শিক্ষার্থীর প্রতি সুদৃষ্টি দেয়া হয়। তিনি আরো জানান, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থী ও অভিবাবকরা এ বিষয়ে দায়ীদের বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ ও উক্ত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবি জানান।




প্রধানমন্ত্রীর জন্মদিনে; লক্ষ্মীপুরে উন্নয়নের চিত্রাংকন প্রতিযোগীতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে লক্ষ্মীপুর উন্নয়নের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কৃত করা  হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল  এ আয়োজন করেন.। এর আগে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মাদ ইমাম হোসেন,  রামগঞ্জ পৌর কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল, ছাত্রলীগ নেতা  আবদুর রাজ্জাক, জাহিদ হাসান শুভ ও সোহেল চৌকিয়া  প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি এঁকে প্রথম স্থান অর্জন করেন দশম শ্রণির ছাত্রী  সাবরিনা ইয়াছমিন। একই ধরণের ছবি এঁকে ষষ্ঠ শ্রেণির সামিয়া তাসনিম ও সপ্তম শ্রেণির নুসরাত জাহান পুরস্কৃত হয়েছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এঁকে দশম শ্রেণির হাফিফা জাহান,  নবম শ্রেণির ফাহমিদা আক্তার, অষ্টম শ্রেণির আফরিন সুলতানা ও ষষ্ঠ  শ্রেণির জান্নাতুল নুর জিনিয়া পুরস্কৃত হন। এছাড়া পদ্মা সেতু, কর্ণফুলী  টানেল ও যুবলীগের পতাকা একে আরও ৮ জন বিজয়ী হয়েছেন।

আলোচনা শেষে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন,, বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি। শেখ হাসিনা বাংলাদেশের মুক্তির কান্ডারি।  তিনি উন্নয়নের নেত্রী। তাদের জীবনী সম্পর্কে সবাইকে জানতে হবে। তাদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে।।




বরগুনায় প্রতিবন্ধীর ভাতার টাকা ইউপি সদস্যের ছেলের বিকাশে; স্বামী স্ত্রীর মানববন্ধন

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালিতাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী ভাতা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার মাতাব্বরের ছেলে রানার বিকাশ নাম্বারে গ্রহণ করে আত্মসাৎ এর প্রতিবাদে প্রতিবন্ধী আবুল বাশার তার স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানসহ মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে ১০ টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বাক প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমার স্বামী একজন বাক প্রতিবন্ধী আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়া কথা বলে আমার কাছ থেকে ইউপি সদস্য আবুল বাশার উপজেলা সমাজ সেবা অফিসে এসে প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন।

তিনি আরো বলেন, আমার স্বামীর ভাতা না পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে ভাতার টাকার কথা বললে মেম্বার বলেন, অপেক্ষা কর সমস্যা আছে পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বারের ছেলে রানার বিকাশ নাম্বারে ১ বছর ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্না কাটি করলে সমাজ সেবা অফিসার আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বললে আমরা ইউএনওর কাছে গত বৃহস্পতিবার লিখিত িঅভিযোগ দেই।

এ ব্যপারে উপজেলা সমাজ সেবা অফিসার মিজান সালাউদ্দীন জানান, প্রতিবন্ধী আবুল বাশার অফিসে আসলে আমি যাচাই বাছাই করে দেখি প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বারে টাকা না গিয়ে ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছর যাবৎ টাকা প্রদান করা হয়। এ ব্যপারে আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।




বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি গঠন

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পরিবেশ বিজ্ঞান ক্লাব (ইএসসি) এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী পার্থ প্রতীম ব্রহ্ম (সেশন ২০১৭-১৮) কে সভাপতি এবং একই ব্যাচের মোঃ সফিকুল আহসান ইমন (সেশন ২০১৭-১৮) কে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়৷

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপদেষ্টামন্ডলীর সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

ইএসসি ক্লাবের ২য় কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, “সহ-সভাপতি এইচ. এম. রায়হানুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক সুদর্শন সার্নাল; সাংগঠনিক সম্পাদক এম. আমানউল্লাহ্ ও অচিন্ত্য বিশ্বাস; অর্থ সম্পাদক সানজিদা ইসলাম; দপ্তর সম্পাদক অরুন রায়; সহকারী দপ্তর সম্পাদক রিফাত ইসলাম; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল মাহমুদ মুরাদ ও মাহাদি হাসান গালিব; জনসংযোগ বিষয়ক সম্পাদক বিদিশা ইসলাম ও রনি ইসলাম; গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ও আকিক তানজিল জিহান; ডিজাইন ও সম্পাদনা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ও মোস্তাফিজুর রহমান মিম; শিক্ষা তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন কায়জার ও অনন্যা ধর; নির্বাহী সদস্য সামিউন নাহার সন্ধি, কাজী আশিকুর রহমান, সাইম রাইয়ান সিফাত, নাঈমুল হাসান নাঈম, সাইফুল ইসলাম আদিল ও তাহসিন আহমেদ সৌমিক।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মোঃ রাজিব হোসেন৷ এছাড়াও উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন মোঃ মুহাইমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক; সামসুননাহার পপি, সহকারী অধ্যাপক; ড. মোঃ রাশেদুজ্জামান, সহকারী অধ্যাপক; ফেরদৌসী সুলতানা, সহকারী অধ্যাপক; জাকিয়া সুলতানা, সহকারী অধ্যাপক; শারমিন আক্তার, সহকারী অধ্যাপক।

কমিটি গঠন এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি পার্থ প্রতীম ব্রহ্ম বলেন, “প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। প্রত্যেককে সচেতন করে নতুনভাবে আমাদের প্রকৃতি নিয়ে চিন্তা করানো এবং দূষণমুক্ত ধরিত্রী গড়ে তোলাই হবে আমাদের মূল উদ্দেশ্য।”

এব্যাপারে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আহসান ইমন বলেন, “শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে দূষণ মুক্ত পরিবেশ গড়তে আরো আগ্রহী করে তোলার উদ্দ্যেশ্যে এ ক্লাবের যাত্রা শুরু৷ আমরা চেস্টা করবো শিক্ষার্থীদের এব্যাপারে সচেতন করে সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সহযোগী হতে৷”

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক বাস্তব ধারণা প্রদান এবং সকল শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে দূষণ মুক্ত পরিবেশ গড়তে আরো আগ্রহী করে তোলার উদ্দ্যেশ্য নিয়ে ২০২২ সালের ১৫ই মার্চ বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের সকল শিক্ষকদের অনুপ্রেরণা এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের চেষ্টার ফলস্বরুপ “পরিবেশ বিজ্ঞান ক্লাব, বশেমুরবিপ্রবি” তার পদচারনা শুরু করে।




সরকারি অফিস সময় এক ঘণ্টা বাড়ানো হতে পারে

সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস অফিসসূচি এক ঘণ্টা বাড়ানো হতে পারে। এটি হলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের. ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হতে পারে।

সূত্র আরও জানায়, এ সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

সাধারণত, সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত করা হয়।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি এবং ব্যাংক গুলোও অফিস সময় কমিয়ে আনে।




লক্ষ্মীপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

প্রদীপ কুমার রায়ঃ

জেলা সদরে পারিবারিক কলহের জের ধরে দা দিয়ে কুপিয়ে বড় ভাই আবদুল হান্নানকে হত্যার ঘটনায় ছোট ভাই আবদুল মান্নানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে মান্নান তার বড়ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মামালার বাদি তার বাবা আবুল কালাম। আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মান্নান সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের চরপার্বতীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে হান্নান তার ছোট ভাই মান্নানকে গালমন্দ করে। এতে মান্না ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে হান্নান ও মান্নান ঝগড়ায় লিপ্ত হয়। পরে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মান্নান তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান। খবর পেয়ে তার বাবা আবুল কালাম বাড়িতে এসে মান্নানকে ঘরে আটকে রাখে। পরদিন বাবার দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রানা দাস একই বছর ১৫ মার্চ আদালতে মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।




লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষক নিহত : আহত ১

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় বেল্লাল হোসেন নামে আরও একজন আহত হোন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হানিফ কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। আহত বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, হানিফ বিকেলে কৃষি কাজ করার সময় ব্জ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এসময় বেলাল আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বজ্রপাতে একজন মারা গেছেন। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।




অসহায় বৃদ্ধার পাশে লক্ষ্মীপুরের এসপি, বৃদ্ধার দোয়ায় মুগ্ধ

জুনাইদ আল হাবিব-

সেবা নিতে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই বৃদ্ধা। সেবা শেষে বৃদ্ধার দোয়ায় মুগ্ধ হন পুলিশ সুপার। এসপির মাথায় হাত বুলিয়েও দোয়া করতে ভুল করেননি ওই বৃদ্ধা। এ নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। পল্লী নিউজের পাঠকদের জন্য সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো….

এ আমার পরম দোয়া

অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে।চোখের জল ফেলেছিলেন।দিশেহারা বয়স্ক দুইজন।স্বামী আর স্ত্রী।নিজেদের গড়া সকল সম্পত্তি বিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের মেয়ে জামাইয়ের নামে।

অথচ তারাই বিশ্বাসঘাতকতার ছুড়ি চালিয়ে ঘর ছাড়া নিঃস্ব করে দিলো।
চোখের জলে বুড়োবুড়ির আকুনি মিনতি পুলিশ সুপারের অফিসে।

দায়িত্ব দেয়া হলো ডিবিকে।নির্দেশ দেয়া হলো এ অন্যায়ের বিরুদ্ধে কিছু করার।বয়স্ক এ মানুষ আজ পথে পথে দিশেহারা।নিরলস পরিশ্রম আর আন্তরিকতায় আজ সেই তারা তাদের অসহায়ত্বের অবসান করে দিলো ডিবি।

মেয়ে জামাই আর প্রিয় সেই বয়স্ক বুড়ো বুড়িকে নিয়ে আমার রুমে অনেক কথা বললাম।বিদায় জানিয়ে বললাম,
“আপনারা ভালো থাকুন।খুব ভালো লাগলো আপনি শান্তি পাচ্ছেন”।

আমার কথায় যেন সত্যিই তিনি শান্তি পেলেন।মুখ ঢাকা বয়স্ক মুরুব্বি ঐ মায়ের দুচোখ যেন ছল ছল করছিলো আমার কথা শুনে।মনে হলো কি যেন বলবেন।দরজা খুলে চলে গেলো।

তারা চলে গেল।মনে মনে একটা আফসোস হলো।ভাবলাম,ইস্ ঐ বয়স্ক মুরুব্বী মহিলার কাছ থেকে যদি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া নিতে পারতাম।এটি ভাবতেই দরজার খুলেই অডার্লি সোহেল বললো,

— স্যার,ঐ মুরুব্বি মহিলা আপনাকে একটু দোয়া করতে চায়….
— কি যে ভালো লাগলো আমার!

মনে মনে এটিই চেয়েছিলাম।
হে আল্লাহ আমার মনের ইচ্ছে তুমি পূরণ করলে।সত্যিই তুমি মহান

মনের আনন্দে নিজ আসন থেকে উঠে টেবিলের সামনে এগিয়ে এলাম।মাথা বাড়িয়ে দিলাম।মাথায় হাত রেখে দোয়া করলেন।কি যে ভালো লাগলো….

এমন মানুষের ভালবাসা আর দোয়া পাওয়া এক সৌভাগ্যের।তিনি আমার রক্তের কেউ না,কিন্তু তিনি যেন তারও চেয়ে অনেক বড় সম্পর্কের।




প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে গৃহহীন ৭ পরিবারকে ঘর উপহার

প্রদীপ কুমার রায়ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে গৃহহীন ৭টি পরিবারকে আধা পাকা ও টিনশেড ঘর উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে টাউনহল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া’র ব্যক্তিগত অর্থায়নে উপহারের ঘরগুলো নির্মাণ করা হয়। উপহারের ঘর বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে লক্ষ্মীপুর প্রান্তে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আরো ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর প্রমুখ।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ এ কর্মসূচির উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের বুলেটের আঘাতে শহীদদের স্মরণে তাদের নাম দিয়ে ঘরগুলোর নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শান্তি কুঞ্জ, বঙ্গমাতা শান্তি কুঞ্জ, শেখ মনি শান্তি কুঞ্জ, শেখ কামাল শান্তি কুঞ্জ, আরজু মনি শান্তি কুঞ্জ, শেখ জামাল শান্তি কুঞ্জ, শেখ রাসেল শান্তি কুঞ্জ।

আলোচনাসভা শেষে উপকারভোগী ৭টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অতিথিবৃন্দ।