উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের তরুণ সমাজ; প্রধানমন্ত্রী

তরুণ সমাজকে উন্নত দেশ গড়ার কারিগর অ্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত বাংলাদেশ গড়া। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ব। আমাদের তরুণ সমাজই হবে সেই ’৪১ এর কারিগর।

আজ রোববার (১১ সেপ্টম্বর) ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ১১ জনের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেছেন, আমাদের যুব সমাজ আমাদের বড় একটা শক্তি। পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে চাই না। কাজেই আমাদের এ যুব সমাজই পারবে বাংলাদেশটাকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত বাংলাদেশ গড়া। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ব। সেই লক্ষ্য নিয়েই আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ করার কথা বলেছি। আজ আমরা উন্নয়শীল দেশের মর্যদা পেয়েছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের গ্রাজুয়েশন হয়েছে। এটা যেন আর পিছিয়ে না যায়।

প্রধানমন্ত্রী আরো বলেন, এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমাদের তরুণ সমাজই হবে সেই ৪১ এর কারিগর। তারা দেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। প্রত্যেক মানুষ যেন সুন্দর জীবন পায় আমরা সে পথে এগিয়ে যাব।




বানিয়াচংয়ে সালিশ বৈঠকে হামলায় বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়কান্দি গ্রামে এক সালিশ বৈঠকে নেওয়াজ আলী(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তবে এই মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

কেউ বলছে স্ট্রোক করে মারা গেছেন, আবার কেউ বলছেন হাতাহাতি করার সময় আঘাতজনিত কারণে মারা গেছেন। বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মন্নর আলীর পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় বড়কান্দি বাজারে শহিদ মিয়ার চায়ের দোকানে বিভিন্ন বিষয় নিয়ে ইউসুফ আলী ও জহুর আলীর মধ্যে বিরোধ নিয়ে সালিশ হয়।এ সময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে।এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এতে নেওয়াজ আলী অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে কেউ কেউ বলছেন নেওয়াজ আলী হাতাহাতির কারণে আঘাত পেয়ে মারা গেছেন,আবার কেউ বলছেন স্ট্রোক করে মারা গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।তবে ৩য় পক্ষের লোকজন বিষয়টি নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক জানান, জরুরি খাতায় বড ডেট অর্থাৎ রোগী আসার আগেই রাস্তায় মারা গেছে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান,এক সালিশে উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষে হাতাহাতি হয়।এরপর নেওয়াজ আলীকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।




চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল তিনটার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুর্তজা আহসানের সঞ্চালনায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে দলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে পূর্বে অনুষ্ঠিত দাবা,সাঁতার,হ্যান্ডবল মেয়ে ফুটবল প্রতিযোগতায়



ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুমানিক ১২ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না।

শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ওই শিশুটিকে থানায় রেখে যায় এলাকাবাসী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘোরাঘুরি করতে দেখে। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারেনি। পরবর্তীকালে স্থানীয়রা তাকে থানায় রেখে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, শিশুটি বাড়ির পথ ও ঠিকানা হারিয়ে ফেলেছে। এখন তার বাড়ি কোথায় তা বলতে পারছে না। প্রশ্ন করলে চুপচাপ থাকছে। তাকে আমরা হেফাজতে রেখেছি। অভিভাবকের খোঁজ পেলে বুঝিয়ে দেওয়া হবে।




সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে ও সকল ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনোয়ার খান বলেন, রামগঞ্জে সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করে।

একে অপরের ধর্মীয় রীতি-নীতিতে সর্বদা সব সময় পাশে থেকে সহযোগিতা করে। সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজায় সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা কালীন সনাতন ধর্মলম্বীদের উপর কেউ অরাজকতা সৃষ্টি করতে পারেনি আগামীতেও কেউ অন্যায় করতে পারবে না। তিনি এসময় আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব। আওয়ামীলীগ সরকার দেশের সর্বত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে জনগনের জন্য একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। একই সাথে সারাদেশের মত রামগঞ্জ উপজেলায়ও উন্নয়নে নানামুখী প্রকল্প গ্রহণ করে তা একের পর এক বাস্তবায়ন হতে চলেছে। তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করতে হলে সেবা জনগণের দেঁৗড়গোড়ায় পেঁৗছে দিয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।

শুরতেই নবাগত পুলিশ সুপারকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করে অভিনন্দন জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু প্রমুখ।

উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শেখ, সাধারন সম্পাদক আফরোজা আক্তার। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিআরডিবিএ চেয়ারম্যান ভূইঁয়া সুমন উপস্থিত ছিলেন।




রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল মতিন মুন্সী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকসী বাজার মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে। আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদুে কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

সংবাদ পেয়ে রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মতিন মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে,।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজতে থাকে। এক পর্যায়ে মৃতের ছেলে তাদের নিজ চা দোকানে গিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।

নিহত আঃ মতিনের ভাই আবদুর রশিদ জানান, আমার ভাই মতিন মুন্সীর ১ম স্ত্রী মারা যাওয়ার পর আবার ২য় স্ত্রী খুকি বেগম নামের একজনকে বিয়ে করে। ২য় বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি চলে আসছিলো। তবে কি কারনে ফাঁস দিয়েছিলো সেটা আমি জানি না।

রামগঞ্জ থানা ওসি (ভারপ্রাপ্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, মৃর্তের লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে।




কমলনগরে ট্রাক চাপায় দুই যাত্রী নিহত, আহত ৩

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর কমলনগরে হাফিজিয়া এলাকায় আজ সন্ধ্যা ৯টায় কভারভ্যানের চাপায় অটোরিকশার ড্রাইভারসহ ২জন ঘটনারস্থলে মারা যায়।

নিহতরা চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু, হাফিজের ছেলে জাকির হোসেন (বটু)।

আহত একই গ্রামের তছলিমের ছেলে সুমন-২৫, নাতনি মিম-৩ ছেলে । আহত সবাই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
আহত স্বপ্না আক্তারের অবস্থা আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।

নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কমলনগর থানা পুলিশ।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, ২জন স্পটডেট, স্বপ্না আক্তারের আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।




লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানি আকাশে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সজিব জমিদার নামে এক ছাত্রলীগ নেতা ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আকাশের দিকে পানি উঠার কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন এলাকার মজিদ হোসেন উমর নামে এক যুবক। তিনি প্রথমে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। বিকেল সাড়ে ৪টার দিকে মজিদের কাছ থেকে ভিডিওটি নিয়ে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

পোস্টটিতে মাকসুদুর রহমান আপন নামে এক ব্যক্তি মন্তব্য করছেন, তিনিও দৃশ্যটি দেখেছেন। বিকেল ৩টা ২০মিনিটের দিকে ওই দৃশ্যটি দেখা যায়। মজিদের পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইয়া আল্লাহ, প্রকৃতির কি ভয়ংকর রূপ। সরাসরি আজ নিজ চোখে দেখলাম। স্থান- টাংকি ঘাট, রামগতি।’

ভিডিও ধারণকারী মজিদ হোসেন উমর লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। রামগতির টাংকি ঘাটে এক আত্মীয়ের মৎস্য আড়তে তিনি চাকরি করেন। মজিদ হোসেন উমর বলেন, আমি টাংকি মাছঘাটে একটি আড়তে চাকরি করি। দুপুরের খাওয়া শেষে নদীর পাড়ে বসে ছিলাম। হঠাৎ করে ঘাটের অদূরে নদীর পানি আকাশের দিকে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক ভিডিওটি ধারণ করে ফেসবুকে পোস্ট করি।

টাংকি ঘাটের মাছ ব্যবসায়ী আব্দুর রব বলেন, আমি বিকেলে ঘাটেই ছিলাম। আকাশের দিকে পানি উঠার কোনো দৃশ্যই আমাদের কারো চোখে পড়েনি। কে বা কারা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু এমন কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বলেন, বিকেলে টাংকি ঘাটে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ ধরনের দৃশ্য তিনি দেখেননি। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। তারাও সত্যতা দিতে পারেননি। ফেসবুকেই ভিডিও দেখা যাচ্ছে। বাস্তবে এর সত্যতা পাওয়া যায়নি।

ভিডিও লিংকঃ https://fb.watch/fsdkd4n5pW/




কমলনগরে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই অন্য প্রার্থীকে টাকা দিয়ে দমানোর চেষ্টা

নিজস্ব সংবাদাতাঃ

লক্ষ্মীপুর কমলনগরে টাকা দিয়ে দমানোর চেষ্টা করেছে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে অফিস সহায়ক পদে নিয়োগ প্রার্থী রাশেদ কে।

গত ১৪ জুলাই ২০২২ইং তারিখে লক্ষ্মীপুর কমলনগরে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে সহকারি প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়কসহ মোট চারটি পদে, ১ জন করে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করে দৈনিক ইনকিলাব পত্রিকায়। নিয়োগে দুর্নীতি প্রমান পাওয়ায় পরিক্ষা কেন্দ্রেই সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে নিয়োগ কমিটি। অভিযোগে বলা হয় গত ৯ সেপ্টেম্বর ২২ইং শুক্রবার ৯ ঘটিকার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর সহিদ পরিক্ষা না দিয়ে চলে যেতে বলে এবং পরে বিকেল বেলায় সভাপতি (মনিরুল ইসলাম রিপু) পরিক্ষার দিন বিকালে আমাদের বাড়িতে এসে আমার মায়ের কাছে এক লক্ষ টাকা দিয়ে যায় এবং বলে যে, সে যেনো আর এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে। ঐ এক লক্ষ টাকা বর্তমানে আমার মায়ের কাছে গচ্ছিত আছে।

স্কুল কর্তৃপক্ষ যাকে চাকুরী দেওয়ার সিদ্ধান্ত করেছে সে প্রসিদ্ধ একজন জুয়াড়ী এবং সে যে অষ্টম শ্রেণির সার্টিফিকেট জমা দিয়েছে তা সম্পূর্ণ জাল এবং ভূয়া বলে দাবি করেন মোঃ রাশেদ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুন মতিন জানান, সহকারী প্রধান শিক্ষক পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় সেই পদে নিয়োগ স্থগিত করা হলো, তাছাড়া বাকি পদেও বিভিন্ন অভিযোগ রযেছে তদন্তে প্রমান পেলে নিয়োগ বাতিল করা হবে।




মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আগামী ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া দিতে হবে ৬০ টাকা। এ দূরত্বে সাতটি স্টেশন রয়েছে।

তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ২০ টাকা, যেটি মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া। এছাড়া দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।

আবার পল্লবী থেকে মিরপুর-১১ বা কাজীপাড়া যেকোনো স্টেশনে নামলেই ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া বা আগারগাঁও যেকোনো স্টেশনে নামলে ভাড়া দিতে হবে ৩০ টাকা।

মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা, কারওয়ান বাজার ৪০ টাকা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই দূরত্ব থেকে সচিবালয় বা মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৬০ টাকা। তবে কমলাপুর পর্যন্ত যেতে আরও ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে।ফিরতি পথে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেকোনো স্টেশনে ২০ টাকা, শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, ফার্মগেট ৪০ টাকা, বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন পর্যন্ত ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং উত্তরার সাউথ স্টেশন পর্যন্ত ৯০ টাকা ভাড়া দিতে হবে।

dhakapost

আর দিয়াবাড়ি তথা উত্তরা নর্থ স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা। তাছাড়া স্মার্ট কার্ড ব্যবহার করলে ১০% ছাড় সুবিধা পাবেন যাত্রীরা। এছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।