তরুণ উদ্যোক্তা তৈরিতে বশেমুরবিপ্রবিতে মেলবুর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

মো. বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থানার কালুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা /অভিভাবক সমাবেশ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি:
ধর্ষণ মামলার পলাতক আসামী রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
আজ (বুধবার) সকাল ৯ টার দিকে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিকেপি রোডের মনিরুল ইসলামের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম পুঠিয়া পৌরসভার মেয়রের গাড়ি চালক। বরগুনা থানার ওসি আলী আহম্মেদ তাকে গ্রেফতারের বিষয়ীট নিশ্চিত করে জানিয়েছেন, পুঠিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানিয়েছেন, পুঠিয়া থানা পুলিশ তাকে নেওয়ার জন্য বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পুঠিয়া থানার ওসি (তদন্ত) আবদুল বারী জানিয়েছেন, রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানের বিরুদ্ধে এক নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। ভুক্তভোগী ওই নারী (২৪) পুঠিয়া সদর এলাকার একজন কাঠ ব্যবসায়ীর মেয়ে। অন্যদিকে মেয়র আল মামুন গণ্ডগোহালী গ্রামের আলী হোসেনের ছেলে। মামলার অভিযোগ সূত্রে ওসি আরও জানিয়েছেন, মেয়র আল মামুন খান ওই নারীর সঙ্গে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রোববার রাতে থানায় ধর্ষণের একটি অভিযোগ দিলে সোমবার সকালে অভিযোগটি রেকর্ড। করা হয় মামলার অভিযোগে ভুক্তভোগী ওই নারী উল্লেখ করেছেন, গত এক বছর আগে পৌরসভায় একটি চাকরির জন্য মেয়রের কাছে গিয়েছিলাম। এরপর তিনি বিভিন্ন প্রলোভনে নিয়মিত ধর্ষণ করতেন।
একপর্যায়ে তার এই অনৈতিক কাজে রাজি না হওয়ায় তিনি আমাকে বিয়ের প্রলোভনে আরও কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়র আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিয়েছেন। বিষয়টি প্রতিবাদ করায় তার সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দেন। যার জন্য মেয়রের বিরুদ্ধে থানায় মামলা করেছি। পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খান জানিয়েছেন, মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাসানো হয়েছে।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) আরও জানান, আগেও দুর্গাপুর উপজেলা হাসপাতালের এক সেবিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা হয়েছিলো।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএমের কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। ইভিএম কোনো দুর্বল যন্ত্র নয়। যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইভিএমে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না উল্লেখ করে তিনি বলেছেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে।
সিইসি আরো বলেন, জাফর ইকবাল বলেছিলেন এটা খুব জটিল মেশিন নয়। ওই হিসেবে বলছেন যে এটা দুর্বল যন্ত্র। যন্ত্র দুর্বল কি সবল এটা আমার বিবেচনা করার বিষয় নয়। সবল হওয়ারও দরকার নেই, দুর্বল হওয়ারও দরকার নেই। যন্ত্র কাজ করছে কি না, এটাই আসল বিষয়। গত কয়েকবছর ধরে আমরা হাজার হাজার নির্বাচনে হাজার হাজার ইভিএম ব্যবহার করেছি। কোথাও আমাদের যন্ত্র ম্যালফাংশন করেছে, এমনটি ঘটেনি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের একটি মন্তব্য ঘিরে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রীর।
আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা বলেন।
বেফাঁস মন্তব্যের কারণে মোমেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা- সেই প্রশ্ন ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। এখন এজন্য তার কোনো পরিবর্তন হবে কিনা সেটি আমি বলতে পারছি না। কিছু দিন আগে তার হয়ত একটা স্লিপ হয়েছে, কথাবার্তা বলায়, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা- এ নিয়ে কথা বলার এখতিয়ার তো আমার নেই।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদি এসেছেন, তখন কি (তাদের) পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন।”
প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে আকস্মিকভাবেই বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। অথচ প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন তিনি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সমালোচনা হচ্ছে। তার বিরুদ্ধে শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘনের অভিযোগ এনে একটি রিট আবেদনও হয়েছে।
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুরায়রা রফি।
গত ৬ সেপ্টেম্বর বিকালে নেত্রকোণার তার নিজ বাড়িতে আগমন উপলক্ষে র্যালী ও সংবর্ধনার আয়োজন করা হয়। নেত্রকোণা জেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ এইচ রফি তার নিজ শহরে আগমন উপলক্ষে নেত্রকোণার চল্লিশা থেকে র্যালীটি প্রদক্ষিণ করে সারা শহর, তারপর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
উক্ত র্যালির পর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হৃদম।
আরোও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরেফিন কায়সার শুভ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ নাসের অনি,সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান বাধন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ টিপু,যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান প্রান্ত সহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীবৃন্দ সহ আওয়ামীলীগ যুবলীগ এবং অঙ্গসংগঠনের নেতারা
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল এ বছরের অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
তিনি বলেন, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, কালনা সেতুর নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যেকোনো সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন এটি উদ্বোধন করা হবে।
মন্ত্রী জানান, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে।
আজ (৭ সেপ্টেম্বর) থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ২১৯ টাকা। অর্থাৎ ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ১৬ টাকা।
আজ বুধবার সকালে নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ দুপুর ১টা থেকে এটি কার্যকর হবে।
বিইআরসি জানায়, বেসরকারি পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য মূসকসহ কেজি প্রতি এলপিজি গ্যাস ১০২ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে এক হাজার ২৩৫ টাকা। তাই আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে গ্রাহককে ১৬ টাকা বেশি গুনতে হবে। ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে।
জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।
এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টন প্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।