বঙ্গমাতা সেতু; দক্ষিণের আরেকটি দুয়ার খুলল

বাংলাদেশ আর চীন। এই দুই দেশের অর্থায়নে কচা নদীর ওপর শুরু হয়েছিল স্বপ্নের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ। তাও ২০১৮ সালের জুলাইয়ে। সেতুর দু’মাথা জোড়া লেগেছে।

হয়ে গেছে দুই পাড়ের রাস্তাও। পদ্মাসেতু উদ্বোধনের দুই মাস পর প্রধানমন্ত্রী আজ সকাল ১০টায় বঙ্গভবন থেকে বঙ্গমাতা সেতুর উদ্বোধন করেন।

এখন অপেক্ষা শুধু যাতায়াতের। সেতু চালুর ফলে পায়রার সঙ্গে মোংলা বন্দরের সরাসরি নিরবিচ্ছিন্ন সড়কযোগ স্থাপন হবে। লাভবান হবেন ব্যবসায়ীরা। পাশাপাশি দক্ষিণাঞ্চল থেকে মানুষ, পণ্যবাহী ট্রাক দ্রুত পৌঁছতে পারবে ভারত সীমান্তবর্তী এলাকায়। তাতে করে সাধারণ মানুষের সুবিধা হবে। আপাতত সেতু দিয়ে যাতায়াতের অপেক্ষায় রয়েছেন কচা নদীর দু’পাড়ের মানুষজন। পিরোজপুর শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে বেকুটিয়া ফেরিঘাটের কাছে সেতুটি নির্মানের কাজ প্রায় শেষ পর্যায়ে।

৯৯৮ মিটার দৈর্ঘ্যের ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুতে ৯টি স্প্যান ও ১০টি পিলার স্থাপন করা হয়েছে। টোল প্লাজা, সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক, পানি নিষ্কাশনের জন্য একটি ১২ মিটার সেতু ও বক্স কালভার্ট নির্মাণ হয়েছে। সেতুটি নদীর তলদেশ থেকে ২৮ দশমিক ৯৮ মিটার উঁচু।

প্রায় ৮২১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে চায়না রেলওয়ে-১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে। মোট বরাদ্দের ৬৫৪ কোটি ৭৯ লাখ টাকা চীন সরকার ও ১৬৭ কোটি ৪ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার। সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা তৈরির জন্য চীন সরকারের অনুদানে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৮ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন।




রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ৯৫-৯৭ শিক্ষার্থীদের মিলনমেলা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে।

মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন, দ্বীনি শিক্ষার ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ সহ বেকারত্ব দূরীকরণ, রাষ্টীয় যে কোন দুর্যোগে সহযোগীতা করাসহ যে কোন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।

৯৫-৯৭ইং সালের বন্ধু ত্রিদিব শাহ সার্বিক উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানে শেখ সোহেল, সাংবাদিক আবু তাহের,শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম,শাহীন হোসেন, মাষ্টার মোশাররফ হোসেন,আনোয়ার হোসেনের,জিএস নজরুল ইসলাম, সোহেল পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, মমিন উল্যাহ স্বপন, আবুল কাশেম মুরাদ, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন, মোঃ আঃ হান্নান,পার্থ বনিক,মোঃ সৈকত,সার্জেন্ট মাসুদ আলম সহ আরো অনেকে। মিলন মেলায় প্রায় দুইশতাধিক বন্ধু অংশ গ্রহন করেন।




‘লাইসেন্সের মেয়াদ’ লিখতে হবে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ডে

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংককেও এই নির্দেশনা মেনে চলতে হবে।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেবে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়েছে। রোববার বিষয়টি জানা গেছে। সম্প্রতি দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। অনুমোদন ও অবৈধভাবে পরিচালিক অনেক প্রতিষ্ঠানকে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে।

এই অভিযান চলমান থাকবে বলেও স্বাস্থ্য অধিফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইন বোর্ডে ঝুলিয়ে দিতে হবে। এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে। অন্যথায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 গত ২৯ আগস্ট অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও  ব্লাড ব্যাংকের বিরুদ্ধে চলমান অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়। এর পর থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৮৫০টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীর আছে ২০টি প্রতিষ্ঠান।

এরমধ্যেই স্বাস্থ্য অধিদফতর নির্দেশনা দিয়ে বলছে,  এখন থেকে সাইনবোর্ডে প্রতিষ্ঠানের নিবন্ধন নম্বর ও নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ করতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।




এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।’

আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করবেন প্রতিষ্ঠানপ্রধান।




দেশের ৯ অঞ্চলে ঝড়ো-হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ভোর ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




আগামীকাল চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এ লক্ষ্যে সিলেটে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

প্রধানমন্ত্রী কথা বলবেন জেনে সিলেটসহ সারাদেশের চা শ্রমিকরা আনন্দে উদ্বেলিত। এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত রয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন।

স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন চা শ্রমিকরা।

প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় ইতোপূর্বেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শনিবার নিজে তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। অবশেষে, পূরণ হতে যাচ্ছে চা শ্রমিকদের প্রাণের চাওয়া।




হারানো মোবাইল উদ্ধার করে দিলেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম

মো. বদিউজ্জামান ( তুহিন): নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল এর দিক নির্দেশনা এএসআই নাসরিন আক্তার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নূরনবী নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া রেডমি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ।




ক্লিনিক-হাসপাতালের সাইনবোর্ডে থাকতে হবে লাইসেন্স নম্বর

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর । অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র বন্ধের অভিযানের মধ্যেই স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, দেশের সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ও ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি প্রদর্শন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।।




সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা আমাকে নিয়ন্ত্রণ করা অন্যায় না। তবে আপনি সাংবাদিক হয়েছেন বলে কোনো একাউন্টিবিলিটি থাকতে পারে না, এটা ঠিক নয়। যাদি তাই মনে করেন, তাহলে আপনিও ভুল কাজ করবেন। খারাপ কাজ করবেন। সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেম অডিটোরিয়ামে সিটি রিপোর্টার্স ফোরাম আয়োজিত নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সুইডেনের একজন সাংবাদিকের সাথে কথা হয়েছে। একটা বিষয় নিয়ে তারা সংবাদ করেছিল।

যেখানে আমার প্রত্যেকটা নিউজের এগেইনেস্টে মামলা করার সুযোগ আছে। যার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে সঠিক তথ্যের ভিত্তিতে নিউজটা করা হয়েছে কিনা। আমি সবসময় সাহসিকাতার সাথে কথা বলি। কারণ আমি মনি করি আপনাদেরই (সাংবাদিকদের) একজন আমি।

মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের অনুষ্ঠানে আমি ব্যক্তিগত ভাবে উৎসাহ বোধ করি যোগ দিতে। কারণ তাদের অনুষ্ঠানে গেলে অনেক তথ্য উপাত্ত পেয়ে সমৃদ্ধ হওয়া যায়। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য অনেক। সত্য এগিয়ে নিতে সাহায্য করে, মিথ্যা ধ্বংস করে। সবকিছুর জন্য আইন থাকা প্রয়োজন। আইন সার্বজনীন। আমরা সবাই আইন মানতে অঙ্গীকারবদ্ধ। আইন মানার ক্ষেত্রে এটা যে সাংবাদিক হিসেবে করেছেন তা নয়। সাংবাদিকদের কোনো কমিটমেন্ট থাকবে না, এটা ঠিক না। আমি মন্ত্রী হিসেবে আমারও জবাবদিহিতা রয়েছে।




যারা পারফর্ম করবে না তারা বিশ্বকাপ দলে থাকবে না: সাকিব আল হাসান

বৃহস্পতিবার বাঁচা–মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আরব আমিরাতে রেকর্ড ১৮৪ রানের লক্ষ্য দিয়েও শেষ ওভারে হেরে গেল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে শেষ দিকের খেই হারানো বোলিংয়ে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ল লাল-সবুজের দল।

আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখন সামনের দিকে তাকানোর ইঙ্গিত দিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেইসাথে জানালেন, দলে যারা পারফর্ম করবে না তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ পাবে না।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ ওভারে গিয়ে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল। টি-টোয়েন্টিতে সাকিবের অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর দুটি ম্যাচেই হেরেছ বাংলাদেশ।

এখন সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের সামনে। সে ভাবনায় প্রধান বিষয় বিশ্বকাপ। এ বিষয়ে একমত সাকিবও। 

আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব ফিরে পাওয়া ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া কথা বলেন সাকিব। সেইসাথে মিরাজকে ওপেনিং করানো ও সামনের অস্ট্রেলিয়া বিশ্বকাপে পেসারদের গুরুত্ব নিয়ে কথা বলেন টাইগার অলরাউন্ডার।

 

শুরুতেই সাকিব আল হাসান বলেন, ‘আসলে দেখুন আমি নতুন করে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি পেলাম। এই দুইটা ম্যাচ থেকে শুরু হলো। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ ছিল। শ্রীরামের জন্যও ফার্স্ট ম্যাচ ছিল। আমাদের যখন নতুন করে শুরু করতে হয়, অনেক কিছুই চিন্তা করতে হয়। এত ইজি নাহ। সব যদি পুরানো থাকতো। কিংবা আরো যদি চার পাঁচটা ম্যাচ কিংবা সিরিজ আগে থেকে ইয়ে থাকতো ( খেলা হতো) তাহলে হয়তো আগে থেকে প্ল্যান করতে পারতাম।

যেটা হয়েছে যে, এখন থেকে আমাদের প্ল্যানিংটা শুরু হয়েছে। সেটা ছিল আফগানিস্তানের সাথে। কিছু রাইট হবে, কিছু রং হবে। এখানে ভুল ডিসিশন, ঠিক ডিসিশন ইয়ে (বলে কথা) নাই।’