নোবিপ্রবিতে এফটিএনএস বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর ২০২২) সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

এফটিএনএস বিভাগের চেয়ারম্যান সৈয়দা সায়মা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আজ যাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো তাদের সবার প্রতি শুভকামনা। জীবনে কখনও হতাশ হলে চলবেনা, দেশের জন্য কাজ করতে হবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নোবিপ্রবির দূত হিসেবে তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃ­ন্দ।




ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা, রামগঞ্জে বিএনপি নেতাদের অবাঞ্চিত ঘোষণা জেলা ছাত্রদল নেতার 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নবগঠিত বিএনপির কমিটির নেতৃবৃন্ধকে অবাঞ্চিত ঘোষনা করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুছ।

১লা নভেম্বর ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের ডাঃ জাহাঙ্গীরের বাড়ির উঠানে ২৯অক্টোরবর ঘোষিত উপজেলা বিএনপি নেতাদের এক পরিচিত সভায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবী করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত রামগঞ্জ উপজেলার ৬১ ও পৌরসভার ৪৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ওই কমিটি প্রকাশের পর থেকে স্থানীয় পুরাতন ত্যাগী নেতাদের নাম বাদ দিয়ে কমিটি ঘোষনা করায় উপজেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ১লা নভেম্বর মঙ্গলবার দক্ষিন চন্ডিপুর ডাঃ জাহাঙ্গীরের বাড়ির উঠানে পরিচিতি সভা করতে গেলে পদ বঞ্চিত নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি নব্য নেতাদের উপর হামলা করে। এসময় নেতারা দৌড়ে পালিয়ে গেলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পদ বঞ্চিত পৌরসভা বিএনপি সহ-সভাপতি প্রবীন নেতা মোঃ ইব্রাহীম মজুমদার বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর থেকে রাজনীতি শুরু করি। এক সময় গ্রাম সরকারের দায়িত্বে ছিলাম।

এরপর লক্ষ্মীপুর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। তখন লক্ষ্মীপুর যুবদলের সভাপতি ছিলেন সাহাব উদ্দিন সাবু। এত ত্যাগ স্বীকারের পরেও আমাকে কমিটি থেকে কার ষড়যন্ত্রে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি সেটা জানতে চাই। আমার মেয়ে বিউটি মজুমদার ছাত্রজীবন থেকে রামগঞ্জ সরকারী কলেজের মহিলা সম্পাদিকা থেকে শুুরু করে ৩বার বিএনপি থেকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছেন। গত১৫ বছর থেকে উপজেলা মহিলা দলের সভানেত্রীর দায়িত্বে রয়েছে। কিন্তু তাকে সদস্য পর্যন্ত রাখা হয়নি। যদি বর্তমান কমিটি বাতিল না করা হয় তাহলে উপজেলাব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মােঝে ত্রিমূখী সংঘর্ষের আশংকা রয়েছে।

উপজেলা বিএনপির একাংশ ও পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান জানান, ছাত্রদলের এক নেতা সভা চলাকালীন সময়ে হটাৎ করেই উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান বাহারকে খোঁজ করতে থাকেন। এসময় ওই ছাত্রদল নেতা এখানে কোন সভা করা যাবে না বলে উপস্থিত নেতাকর্মীদের হুমকি দেয়।

পরে সিনিয়র নেতাদের হস্থক্ষেপে কোন ধরনের দূর্ঘটনা ছাড়াই সভা সমাপ্তি করা হয়।

রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউনুসকে দায়ী করে বলেন, বিএনপির কমিটি নিয়ে তার এত মাথা ব্যথা কেন। সে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আজকে দলের সিনিয়র নেতাদের সাথে বেয়াদপি করেছে। আমরা জেলা বিএনপির নেতাদের কাছে বিষয়টি জানিয়েছি। আমরা তাকে দ্রুত ছাত্রদল থেকে বহিস্কারের দাবী জানাচ্ছি।

জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইউনুস জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ষড়যন্ত্রমূলক কমিটি করে যারা বিএনপিকে ধংস করতে চায় তাদেরকে কোন সভা সমাবেশ করতে দেয়া হবে না। এসময় তিনি রামগঞ্জ উপজেলা ও পৌর কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন।

উপজেলা বিএনপি আহবায়ক সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেম্মদ জানান,চলমান সমস্যাগুলো নিরসনের জন্য আমাদের দফায় দফায় বৈঠক চলছে। সমাধানের পরে বিষয়টি আপনাদের প্রেস ব্রিপিং করে জানানো হবে।




লক্ষ্মীপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, এক দিনে ভর্তি ১০

 জেলায় এ মৌসুমে ১০ জন শিশুসহ ১৩৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১ নভেম্বর) সদর হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হোন। ৩ জন শিশুসহ ১৪ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সরেজমিনে দেখা যায় হাসপাতালে ইসমাইল হোসেন আলম (৫২), কুশাখালির কাঠালি গ্রামের সোহাগ (২১) জেলা শহরের আল হেকমা একাডেমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র তৌহিদুর রহমান ইমতিয়াজ (১২), রায়পুরের আফরিন জাহান (৫), সদরের ভবানীগঞ্জের আবু তালহা (৫) ও আবদুল কাদের লাবিবসহ (২৫) বিভিন্ন বয়সী ১৪ জন নারী-পুরুষকে চিকিৎসা নিতে দেখা যায়।

ডেঙ্গু আক্রান্ত ইমতিয়াজের মা শারমিন আক্তার জানান, মাদ্রাসার আবাসিকে থেকে ইমতিয়াজ পড়ালেখা করে। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকবার বমি করেছিল। জানতে পেরে তাকে এনে হাসপাতালে পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুরে এ মৌসুমে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জন সদর হাসপাতালে ও ৭ জন কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র অক্টোবর মাসেই ৬৯ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালে ৪ জন শিশুসহ ১৪ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, গত ১ মাসে সদর হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এতে কয়েকজন শিশুও ছিল। অধিকাংশ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহম্মদ কবির জানান, ডেঙ্গু মশাবাহিত রোগ। মশার কামড় থেকে এ রোগটি ছড়ায়। মশা নিয়ন্ত্রণ ও এডিস মশা ধ্বংসে আমরা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সভা করেছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।




ফরিদপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

ফরিদপুরের চরভদ্রাসনে এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে পাচঁ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে।

কিশোরীর বাবা আলীমুদ্দিন বেপারী(৪৯) জানান, গত শনিবার উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় তার বড় ছেলের শ্বশুর বাড়িতে তার ওই কিশোরী মেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়।

এসময় তার কিশোরী মেয়েকে বিয়ে বাড়িতে একটি টিনের ঘরের মধ্যে নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর ও গাজিরটেক ইউনিয়নের ১ নং আসামী মো. কাউসার(১৯), পিতা- নূরু উদ্দিন, সাং- কারিকর ডাঙ্গী, ২ নং আসামী মামুন শেখ(৩২), পিতা- শেখ ইসমাইল, সাং- গাজিরটেক, ৩ ও ৪ নং আসামী সোহাগ শেখ(১৯) ও শিপন শেখ(১৯), পিতা- জলিল শেখ, সাং- হাজিগঞ্জ ফকির ডাঙ্গী ও ৫ নং আসামী রুবেল(২৮), পিতা- এলাচ উদ্দিন, সাং- এমপি ডাঙ্গী অজ্ঞাতনামা পাচঁজন ব্যক্তি ধর্ষনের চেষ্টা ও সহায়তা করে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ২নং আসামীর বাবা শেখ ইসমাইল জানান, আমার ছেলে প্রতিবন্দি ব্যবসা করে খায়। বিয়ে বাড়িতে অন্য ছেলেরা রং ছিটাছিটি করে। এসময় আমার ছেলে দুয়ারে বসা ছিলো। ও এমন কোন ঘটনার সাথে জড়িঁত নয় বলে তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এস,আই খয়বার রহমান জানান, এ ঘটনায় ৩ জন আসামীকে আটক করে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে তিনি জানান।




লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির দশ বছরের জেল

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় শাহ আলম (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সাহাবুদ্দিন মাস্টারের ছেলে। তিনি আত্মগোপনে রয়েছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দিলেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ জুন লক্ষ্মীপুরের বশিকপুর বাজারের পশ্চিম পাশের একটি পুকুর পাড় থেকে শাহ আলমকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করে বশিকপুরের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প-১ এর একটি দল। ওই দিনই চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে তার নামে মামলা দায়ের করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩১ জুলাই শাহ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।




বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলীকে (৩৬) ১০ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল গত ৩১ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকা থেকে ইউনুছ আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।




রায়পুরে মেয়রের সাথে ছাত্রলীগ নেতাদের সৌজন্য বিনিময় 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাট এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ ৩১ অক্টোবর সন্ধ্যায় মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মেয়র ছাত্রলীগের নেতাকর্মীদের সততার সাথে দেশের মারমূর্তি উজ্জল হয় এমন কাজে জড়িত থেকে ছাত্রলীগকে আরো শক্তিশালী করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করার আহবান জানান।

পৌর ছাত্রলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভী, যুগ্ম আহবায়ক তারেকুর রহমান ফরহাদ, যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ পাটোয়ারী গত ২৯ অক্টোবর পৌর শহরের ৩ নং ওয়ার্ডে নয়া কমিটি ঘোষণা করলে নির্বাচিত নতুন কমিটির নেতাকর্মীরা দলবেঁধে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটকে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে যান।

এসময় পৌর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মুক্তি যোদ্ধার নাতি এবং সনামধন্য রায়পুর মার্চেন্টস একাডেমির ছাত্র ইউনুস পাঠান ইফরান, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ মেরাজ হোসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ সিয়াম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ, সদস্য মোঃ আসিফ, সদস্য মোঃ তুহিনসহ তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।




দেশ মহাবিপর্যয়ে; সরকারকে পদত্যাগ করতে হবে : আ স ম রব

ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত । সরকারের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী তিন মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নিরব দুর্ভিক্ষে দেশ চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে।

অভাবনীয় এই অর্থনৈতিক বিপর্যয় ও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বেই সরকারকে পদত্যাগ করতে হবে। এতো বড় জাতীয় সংকট কোন একক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এ বিষয়ে শ্রম, কর্ম ও পেশাজীবীসহ সকলের জাতীয় ঐক্য অপরিহার্য।

জেএসডির সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা দিয়ে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে না। রাষ্ট্র ক্ষমতায় শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অনিবার্য হয়ে উঠেছে। অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্যদিয়ে জেএসডিকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

র‌্যালি পূর্ব সমাবেশে দলের কার্যকরী সভাপতি  সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




২০২৩ সালে সরকারি ছুটি কয় দিন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠক শেষে ব্রিফিং নিয়ে এ কথা বলেন।

বিস্তারিত আসছে…




লক্ষ্মীপুরে কলেজছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত।

আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- সোহেল পাটওয়ারী (৩৬), পরান পাটওয়ারী (৩১), পারভেজ পাটওয়ারী (৩৩), নুর আলম দুদী (৬১), নাজিম উদ্দিন (৪৯), তানিয়া আক্তার (২৬), ফেরদৌস বেগম (৩৭), সামছুর নাহার (৫৬)। এরা জামিনে মুক্ত ছিলেন।

ভিকটিম মো. শাওন (১৮) সদর উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা গেছে, হত্যার শিকার শাওন লেখাপড়ার সুবাধে তার খালার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের আব্দুল হালিম মাস্টারের বাড়িতে থাকতেন।

অভিযুক্তদের সঙ্গে তার খালাদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন দুপুরে অভিযুক্তরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শাওনের খালাতো ভাই সালাহউদ্দিনসহ তাদের পরিবারের লোকজনের ওপর হামলা করেন।

এসময় শাওন এগিয়ে গেলে অভিযুক্তরা শাওনকে মারধর করেন। একপর্যায়ে শাহাদাত হোসেন শাকিল ধারালো অস্ত্র দিয়ে শাওনকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন নারীসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন শাওনের খালাতো ভাই সালাহউদ্দিন।

সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ময়নাল হোসেন খান ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার ১০ নম্বর আসামি সাহাবুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বাকি নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে যাবজ্জীবন ও আটজনকে খালাস দেন।

এদিকে মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী সালাহউদ্দিন ও নিহত শাওনের বাবা তোফায়েল আহম্মদ।