বড়দিনে হামলার কোনও হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে : আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইল চার্চে বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

দেশবাসীকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব আজ থেকে শুরু হয়েছে। এই উৎসব উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়জিত রয়েছেন।

সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা জানি এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশে একসঙ্গে বসবাস করি। মুসলমান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তেমনিভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের অনুষ্ঠান একইভাবে পালন হয়ে থাকে। তাদের উৎসবেও যেকোনো সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াব।




স্কুলে ভর্তি শুরু আগামীকাল থেকে, মানতে হবে যেসব নির্দেশনা

আগামীকাল রোববার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

১৫ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি (সব) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যথাক্রমে ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফল শিট (অপেক্ষমাণ তালিকাসহ) ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় নিম্নোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।

১) ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে।

২) নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি (প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে।

৩) মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনও শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে (যাচাই সাপেক্ষে) তাকে ভর্তি করা যাবে না।

৪) একই শিক্ষার্থী অনলাইনে জন্ম নিবন্ধন নম্বর বার বার পরিবর্তন করে, মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে একাধিকবার নির্বাচিত হয়ে থাকলে (যাচাই সাপেক্ষে) জালিয়াতির কারণে তাকে ভর্তি করা যাবে না।

৫) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময়ে ওই কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের কোটাসংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যান্য সংরক্ষিত কোটায় শূন্য আসন পূরণ না হলে, সাধারণ নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে অপেক্ষমাণ তালিকার ক্রমানুসারে ওইসব শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না।

৬) সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের ভর্তির বিষয়ে সরকারি ও বেসরকারি ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।




টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিগত কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে।

এর আগে বিগত ১০ ডিসেম্বর সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস, ১১ ডিসেম্বর সকাল ৯টায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিসেম্বর সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজ আবারও ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল সকাল দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছে এই জনপদের মানুষ।

যদিও ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে। নভেম্বর শেষ হয়ে এলেও দু’রকম আবহাওয়া অনুভব করছেন স্থানীয়রা। সকালে কুয়াশা থাকার কথা থাকলেও ঝকঝকে রোদের সকাল। সকাল ৯টার পর থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। এ জেলায় দিনে-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। জেলা-উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন রোগী চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্করা।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন,তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। যা সামনের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।




ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সকাল ৯টা ২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।

ভূমিকম্পের ফলে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে।

এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।




তাপমাত্রা কমার পূর্বাভাস

কিছু দিন দেশের আবহাওয়া কিছুটা উষ্ণ থাকার পর আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে বাড়ছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।




এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার পর ফলাফল প্রকাশিত হয়।

বিস্তারিত আসছে..




সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে : প্রধানমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তিনি সকল থানায় হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশু হাসপাতাল, নিটোরসহ গুরুত্বপূর্ণ হাসপাতাল ও প্রতিষ্ঠা করে যান। তিনি বিএমডিসি, নিপসম, বিসিপিএস প্রতিষ্ঠাসহ দেশের স্বাস্থ্যখাতের ভিত রচনা করে গেছেন।

সরকারপ্রধান আরো বলেন, মিডওয়াইফারি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। এরমধ্যে তিন হাজার মিডওয়াইফারি পদও তৈরি করেছি। আমরা কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন তৈরির মাধ্যমে গর্ভকালীন চিকিৎসা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসবের ব্যবস্থা করা হয়েছে। আমরা জাতীয় কৌশলপত্র তৈরি করে দিয়েছি। এতে গর্ভবতী মা থেকে নবজাতকের সকল চিকিৎসার বিষয়ে গাইডলাইন দেওয়া আছে।

এ সময় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে পর্যায়ক্রমে সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানান সরকারপ্রধান। সেই সঙ্গে জেলায় জেলায় মেডিকেল কলেজ করার কথা জানান তিনি।




নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ মহড়া

মোঃ বদিউজ্জামান তুহিন, প্রতিনিধি  নোয়াখালী :
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’—এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও অগ্নিনির্বাপনসহ বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 (১৬ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ছাড়াও, রেডক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম,উপস্থিত ছিলেন  গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব।
ফায়ার সার্ভিসে সহকারি পরিচালক বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত জেলায় গ্যাসের চুলা থেকে ১১৮টি, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ২৩২টি, বিড়ি-সিগারেট থেকে ১০৩টি ও বজ্রপাতসহ নানা কারণে ২৭১টি সহ মোট ৭২৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩১ কোটি ১১লাখ ৭৩হাজার টাকার মালামাল উদ্ধার করেছে। জেলার ৯টি উপজেলায় ৯টি ফায়ার স্টেশনের পাশাপাশি সুবর্ণচরের জোবায়ের মিয়ার বাজার ও সদরের উদয় সাধুর হাটে আরও একটি স্টেশনের কাজ চলমান রয়েছে, অস্থায়ী একটি স্টেশন করা হয়েছে হাতিয়ার ভাসানচরে। মানুষের সেবায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



দেশ এখন কঠিন সময় পার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। তবে আতংকিত হওয়ার সময় এখনও আসেনি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

কামাল বলেন, আমরা এখন কঠিন সময়ে আছি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে একই সংকট। ইউরোপের অবস্থাও একই। বাংলাদেশের সাথে তুলনা করুন। আমাদের এখনও আতংকিত হওয়ার সময় আসেনি।

তিনি আরও বলেন, ইউক্রেন খাদ্য ভান্ডার হওয়ায় সারা বিশ্বে এই সংকট। আমাদের ফুয়েল আসতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সময় সবাইকে একসাথে কাজ করতে হবে।




‘আইএমএফের ঋণের প্রথম কিস্তি আসবে ফেব্রুয়ারিতে : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৫০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, যেভাবে চেয়েছিলাম আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর পাওয়া যাবে।

তিনি জানান, আইএমএফের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে ঋণপ্রস্তাবের সব আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত বোর্ড অনুমোদন শেষ হবে।

উল্লেখ্য, আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে চলতি বছরের ২৪ জুলাই চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফের একটি প্রতিনিধি দল গত ২৬ অক্টোবর ঢাকায় আসে।