3 independent directors new to generation

Disclosure:

Spread the love

ইজেনারেশন লিমিটেডের পরিচালক পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসহক আলী খন্দকার, ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং ড. মো. মুশফিকুর রহমান। দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য গত বছরের ২১ অক্টোবর আইপিও অনুমোদন পেয়েছে ইজেনারেশন।

ইজেনারেশনের স্বতন্ত্র পরিচালক মো. ইসহক আলী খন্দকার বর্তমানে দেশের বৃহত্তম সুতা প্রস্তুতকারক কোম্পানি মাতম ফাইবার মিলস লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো সদস্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করার পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন।

নতুন আরেক স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর পরিচালক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের রয়েল হোলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইনফরমেশন সিকিউরিটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইসএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসএস এবং এমএসসি সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

ইজেনারেশনের নবনিযুক্ত অপর স্বতন্ত্র পরিচালক ড. মো. মুশফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ সালে জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং বিশ্ববিদ্যালয়টির প্রফেসর ও ডিন ড. কাজুমি সুজুকির তত্বাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর একজন ফেলো সদস্য। তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে আইসিএমএবি এর একজন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।

image_pdfimage_print

Latest

Humanitarian power standing next to the helpless people: ATM Azharul

0
Taraganj Kamil Madrasaht said this in conjunction with the distribution of financial donations among the poor and poor people on the occasion of the holy Eid-ul-Fitr from the Prime Minister's Relief Fund.

The bright beginning of the promise of realization

0
The BNP government led by Tariq Rahman has completed one month of the month of Mead, the Prime Minister has made a brilliant start to the people's promises to the people before the elections.

Atalullah Khamenei was hesitant about the power of his son: US intelligence information

0
Khamenei felt that his son Mojtaba Khamenei was not qualified enough to lead.

Hezbollah's rocket attacks targeted Israeli troops

0
Lebanon-Israel border is more likely to be mercury Hezbollah, the armed group, fired new rockets and cannons at Israeli troops.

hormuz traffic in the way Permission required: Iran

0
hormuz Iran has said that all ships must take permission first to move through the channel.