BNP rally in Raipur after being postponed twice

Disclosure:

Spread the love

Pradeep Kumar Roy:

দুবার বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়ে পরে স্থগিত করেছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির।

অবশেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির সভাপতির কৃষি অফিস রোডের বাসভবনের আশপাশে অবস্থান নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ চলে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে উপজেলা বিএনপির নেতারা হঠাৎ সমাবেশের ঘোষণা দেন।

পরে বৃহস্পতিবার সকালে নেতা-কর্মীদের উপজেলা বিএনপির সভাপতির বাসার সামনে সমাবেশে যোগদানের জন্য বলা হয়। উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেড এম নাজমুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক আবদুল জাহের প্রমুখ। মনিরুল ইসলাম হাওলাদার বলেন, শান্তি–শৃঙ্খলা রক্ষার্থে ও প্রশাসনের অনুরোধে দুবার বিএনপির কর্মসূচি স্থগিত করা হয়েছে। ওই সময় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপির পূর্বনির্ধারিত জনসমাবেশ বানচাল করতে পাল্টা কর্মসূচি দিয়েছিল। আজ শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়েছে। অবৈধ সরকারকে উৎখাত না করা পর্যন্ত বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে গত ২৪ আগস্ট জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরের বাসস্ট্যান্ডে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একই সময় একই স্থানে আওয়ামী লীগ শোকসভা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

পরে বিএনপি তাদের সমাবেশ স্থগিত ঘোষণা করে। তবে আওয়ামী লীগ যথারীতি তাদের শোকসভা ও বিক্ষোভ মিছিল করে। এরপর ২৯ আগস্ট বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে হঠাৎ ওই দিন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শোক সভার ঘোষণা দিলে বিএনপি আবার কর্মসূচি স্থগিত করে।

image_pdfimage_print

Latest

Oil prices rise again in the Middle East in the Middle East

0
After the night-long counterattack between the US and Iran, the price of fuel oil has increased by almost 1 percent in the Middle East, which has increased the price of fuel in the Middle East.

Xi Jinping in Egypt after a decade

0
The countries are re-remembering the security and economic relations of the Middle East under the influence of the Iran war, in such a situation that the President of China has visited Egypt after a decade.

Former British Prime Minister Kear Starmer to step down MP

0
Former UK Prime Minister Sir Kear Sturmer has announced his resignation from the post of MP, focusing on international affairs, as well as against women and girls.

Netanyahu is in trouble for Hamas's release of arms

0
The historic announcement of Hamas's arms cease in Gaza has created a great sensation in Israeli politics and diplomacy, and seven Palestinian groups, including Hamas, suddenly announced in late July.