A colorful rally on the occasion of Kalapasi boat census

‘নৌযান শুমারি সফর করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মৎস্য বন্দর মহিপুর-আলিপুর এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জেলে, নৌযান মালিক ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন।
র্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খাপভাঙ্গা নদীর দুই পাড়ে নৌযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, পটুয়াখালী জেলার উপপরিচালক মো. নাজমুল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ এবং একটি নির্ভরযোগ্য জাতীয় নৌযান তথ্যভান্ডার প্রস্তুতের লক্ষ্যে সরকারের উদ্যোগে এ নৌযান শুমারি পরিচালনা করা হচ্ছে।