Shoe factory fire in Agamasi Lane in the capital under control

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে সাত তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান
ইসলাম।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যোগ দেয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় রাত সাড়ে ১১টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি।