ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়: ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, যেদিন ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে ছুটে গিয়েছিলেন, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়ে যায়। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই, অনেক বেশি আসন পেয়েছেন।

অনেক বড় জয় হয়েছে মনে করছেন। কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে ‘সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আয়োজিত সমাবেশে’ তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোট এর আয়োজক ছিল।

 

তিনি বলেন, নির্বাচনের আগে আপনারা বিভিন্ন এলাকায় হুমকি–ধমকি দিয়েছেন। ভোটের দিন জনগণকে ভোটকেন্দ্রে যেতে দেননি। আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে দেননি। ফলাফল বিকৃত করেছেন।