মে 27, 2026
বুধবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন।হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২২ হাজার ১৪৯ জন, সৌদি এয়ারলাইন্স ২১ হাজার ২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৪৪১ জন হাজিকে।এ পর্যন্ত ১৩৪টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮ ও সৌদি এয়ারলাইন্স ৫৪টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।