মে 29, 2026
মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষায় রাজনৈতিক ফাঁকা বুলি বর্জন করে একটি বাস্তবসম্মত ও নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী জোট পেরিকাতান নাসিওনালের (পিএন) চেয়ারম্যান ড. আহমদ সামসুরি মোখতার।সামসুরি বলেন, দেশের চলমান চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় একটি দক্ষ, নীতিবান এবং সততাভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য, যা জাতীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। তিনি পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের রাজনীতি পরিহার করে দেশের সংবিধান অক্ষুণ্ণ রাখা এবং সব নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।