মে 25, 2026
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এ চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া, ইরানকে অবাধে তেল রফতানির সুযোগ দেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।একজন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল থাকবে না। পাশাপাশি প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো সরাতে সহায়তা করবে তেহরান।