হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, কোন দিন কী করবেন হাজিরা?

সৌদি আরবে আজ ৭ জিলহজ। ৮ জিলহজ মিনায় অবস্থান, এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ—এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে।
রোববার হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরিফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ। আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে।
হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন। তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। ৭ জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও, এর গুরুত্ব কম নয়। কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা।