নেত্রকোণায় বিএনপির সভাপতি সম্পাদকসহ ৭৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

প্রকাশঃ

Spread the love

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতায় আইনে দায়েরকৃত মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭৩ নেতাকর্মী সোমবার আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ মনজুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানোর ৭৩ জন আসামির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি চাঁনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন আলম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী রয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের অব্যাহত লোড-শেডিংয়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে গত ২৯ আগষ্ট মদন উপজেলার চাঁনগাও ইউনিয়ন বিএনপি স্থানীয় ঈদগাহ্ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা কালে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুুলিশের সংঘর্ষ হয়।

এ ঘটনায় মদন থানার এস আই দেবাশীষ সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ২৯ জনের নাম উল্লেখ করে ৩০ আগস্ট একটি মামলা করে। অপরদিকে একই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৭৫ জনের নাম উল্লেখ করে গত ২রা সেপ্টেম্বর আরেকটি মামলা দায়ের করে।

পরে বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে মুক্ত থাকার পর আজ সোমবার নিন্ম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

image_pdfimage_print

সর্বশেষ

প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলার

0
এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডটি ছিল গত বছরের। ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। মাত্র এক...

বাজেট প্রণয়নে বড় চ্যালেঞ্জ সীমিত আর্থিক সক্ষমতা

0
কাঠামোগত দুর্বলতা, অসম্পূর্ণ সংস্কার এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যে নতুন সরকার তার প্রথম জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।...

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

0
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির...

‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ

0
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কিছু পোস্টে 'অপারেশন আস্পাইডস' জানায় যে, তারা শিপিং শিল্পের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বাণিজ্যিক জাহাজগুলোকে নিবন্ধিত হতে এবং...

জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে নারীসহ ৩ জন আটক

0
ঢাকা জেলা পুলিশ জানায়, ছোট সাইজের কাগজে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল ব্যাধিতে...