নেত্রকোণায় বিএনপির সভাপতি সম্পাদকসহ ৭৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

প্রকাশঃ

Spread the love

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতায় আইনে দায়েরকৃত মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭৩ নেতাকর্মী সোমবার আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ মনজুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানোর ৭৩ জন আসামির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি চাঁনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন আলম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী রয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের অব্যাহত লোড-শেডিংয়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে গত ২৯ আগষ্ট মদন উপজেলার চাঁনগাও ইউনিয়ন বিএনপি স্থানীয় ঈদগাহ্ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা কালে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুুলিশের সংঘর্ষ হয়।

এ ঘটনায় মদন থানার এস আই দেবাশীষ সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ২৯ জনের নাম উল্লেখ করে ৩০ আগস্ট একটি মামলা করে। অপরদিকে একই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৭৫ জনের নাম উল্লেখ করে গত ২রা সেপ্টেম্বর আরেকটি মামলা দায়ের করে।

পরে বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে মুক্ত থাকার পর আজ সোমবার নিন্ম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

image_pdfimage_print

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

0
এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।   চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের...

জুলাই অভ্যুত্থানের ২ বছরেও শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি : সাইফুল হক

0
কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।   বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণ-অভ্যুত্থান ও শ্রমিকের...

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

0
গরিবের হক যেন নষ্ট না হয়। চেয়ারম্যান-মেম্বারদের ভাতার ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মানজনক জায়গায় আনার চেষ্টা করব।’   এ সময় তিনি বলেন, ‘স্থানীয় সরকার...

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...