অসময়ে ব্রহ্মপুত্র-সোনাভরি পানি,তলিয়ে গেছে বিভিন্ন ফসল

প্রকাশঃ

Spread the love

 সাব্বির মামুন,(কুড়িগ্রাম)সংবাদদাতা-

অসময়ে ভারী বর্ষনে ফলে পাহাড়ি ঢল ব্রহ্মপুত্র -সোনাভরি নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে রাজিবপুর উপজেলায় শত শত একর বাদাম, মাষ কলাই,সুল্টি কলাই,ধান,মরিচ ও শীত কালিন শাক-সবজির টালসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।রোপণ করা বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষকরা। ফসল পরিপক্ক না হওয়ায় পানির নিচেই পচে নষ্ট হতে পারে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনে রাজিবপুর সদর, ২নং কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নের নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে পরেছে কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা জানান,প্রতিবছর এভাবেই পাহাড়ি ঢলে শত শত একরের ফসল নষ্ট হয়ে যায়।

আমার প্রায় ১০ বিঘা জমির ধান ,কলই ,বাদাম তলিয়ে গেছে।

মোহনগঞ্জ ইউনিয়ন ইউপি সদস্য মোঃ আলম বলেন, আমার এলাকার প্রায় ২ শতাধিক জমির ধান, কলই, বাদাম তলিয়ে গেছে। ক্ষতি সাধিত কৃষকদের সরকারি অনুদান দেওয়ার দরকার বলে মন্তব্য করছি

উল্লেখ্য বিষয়ে রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র-সোনাভরি পানি যদি অতিসত্বর কমিয়া যায় তাহলে তেমন একটা ক্ষতি হবে না। পশাপাশি আমি অফিসিয়াল ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জরালো ভাবে দাবি জানাবো, যাতে করে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারের কোষাগার হতে অর্থিক সহযোগিতা পায়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...