আইফোনের অ্যাপ বানিয়ে টিম কুকের নজর কেড়েছে ৯ বছরের শিশু

প্রকাশঃ

Spread the love

ভারতীয় এক কন্যা শিশুর প্রশংসায় পঞ্চমুখ অ্যাপেলের সিইও টিম কুক। ৯ বছরের ওই মেয়ে থাকে দুবাইতে। আর সেই কন্যাই মনজয় করেছে টিম কুকের। আইফোনের জন্য আইওএস অ্যাপের ডিজাইন করেছে এই মেয়ে। দুবাই নিবাসী ৯ বছরের ওই ভারতীয় মেয়ের নাম হানা মুহাম্মদ রফিক। বয়সে সবচেয়ে ছোট অর্থাৎ কনিষ্ঠ আইওএস ডেভেলপার হিসেবে নিজের কথা টিম কুককে  জানায় ওই শিশু।

এই দাবি জানানোর পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ। নিজের নামের সূত্র ধরেই এই কন্যে তৈরি করেছে ‘হানাস’ নামে একটি স্টোরি টেলিং অ্যাপ। এই অ্যাপের সাহায্যে বাবা-মায়েরা বাচ্চাদের জন্য গল্প রেকর্ড করে রাখতে পারবেন। বলা হচ্ছে, ই-মেলের মাধ্যমে নিজের অ্যাপ তৈরির কথা অ্যাপেলের সিইও টিম কুককে জানিয়েছিল হানা। সেই ইমেলে নিজের কাজের বিস্তারিত বর্ণনা দিয়েছিল। এই ই-মেলের জবাবেই হানার প্রশংসা করেছেন টিম কুক। বাচ্চাদের জন্য অনেক গল্প রয়েছে হানাস ফ্রি আইওএস অ্যাপে।

কিড-ফ্রেন্ডলি বা বাচ্চাদের জন্য উপযুক্ত গল্প থাকবে এমন অ্যাপ তৈরির কথা কীভাবে হানার মাথায় এসেছিল তাও জানা গিয়েছে। যখন তার ৮ বছর বয়স তখনই এই অ্যাপ বানিয়ে ফেলেছিল হানা। আজকাল ব্যস্ত জীবনে সব বাবা-মায়ের পক্ষে সন্তানের সামনে বসে হয়তো তাকে গল্প পড়ে শোনানো সম্ভব হয় না। তাই জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপে বাচ্চাদের জন্য বাবা-মায়েরা গল্প রেকর্ড করে রাখতে পারবেন। অ্যাপেলের সিইও টিম কুক যে হানার কাজের প্রশংসা করে তাকে অভিবাদন জানিয়েছেন, একথা মেয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তার বাবা। ঘুম থেকে উঠেই সুখবর পেয়েছিল ছোট্ট মেয়ে।

একটা ডকুমেন্টারি দেখার পরেই এই অ্যাপ তৈরির চিন্তাভাবনা হানার মাথায় এসেছিল। তারপরেই অসাধ্য সাধনা করেছে সে। অনেকক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারা গল্প শুনলে সহজে ঘুমিয়ে পড়ে। তবে সবসময় হয়তো বাবা-মায়ের পক্ষে বাচ্চার সামনে বসে গল্প শোনানো সম্ভব হয় না।

বেশিরভাগ ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় কর্মব্যস্ততা।  এবার ওয়ার্কিং পেরেন্টদের আর অসুবিধা হবে না। আইফোন থাকলে আইওএস ভার্সনে হানার তৈরি করা অ্যাপ ব্যবহার করে সন্তানের সঙ্গে না থেকেও তাকে সময় এবং সঙ্গ দিতে পারবেন অভিভাবকরা। বাচ্চাদের জন্য উপযুক্ত গল্প রেকর্ড করে রাখা যাবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...