আগামিকাল কমলনগরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশঃ

Spread the love

কমলনগর(লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগরে নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আগামী কাল শুক্রবার (১২ এপ্রিল) আসছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টায় মাতাব্বরহাট এলাকায় এক পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ সময় উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-০৪ সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান।

সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নানের একান্ত সচিব আবু নোমান মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান কমলনগর-রামগতি উপজেলার মেঘনা নদীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এ সফরে আসছেন। লক্ষ্মীপুর-০৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মন্টু কুমার বিশ্বাস তার সফর সঙ্গী হবেন।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারে কে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে মাতাব্বরহাট এলাকায় পথসভায় তারা যোগ দেবেন। সভাশেষে পানিসম্পদ মন্ত্রী নোয়াখালীর মান্নান নগর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...