আরাকান রাজ্যের সহিংসতার পেছনে কাজ করছে পাকিস্তান সেনাবাহিনী …লক্ষ্মীপুরে ডিআইজি মনির-উজ-জামান

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান বলেন, আরাকান রাজ্যে যে সহিংসতা সৃষ্টি হয়েছে, এর পেছনে কাজ করছে পাকিস্তান সেনাবাহিনী। পকিস্তানী সেনাবাহিনী এ সহিংসতার নেতৃত্ব দিচ্ছেন। আগামী সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাদের স্বাধীনতা-সার্বভোমত্ব কিভাবে বিপন্ন করা যায় তার বিরুদ্ধে সে পাকিস্তানের একাত্তরের রাজাকারের শক্তি তারা কিন্তু লেগে আছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ প্রাঙ্গনে আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) কাজল কান্তি দাস, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান ও লক্ষ্মীপুর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদ, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রমুখ।

এছাড়া সমাবেশে সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও চন্দ্রগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...