আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযান: ডিবি

প্রকাশঃ

Spread the love

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ২টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর গাজীর বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক রোববার রাতে সমকালকে বলেন, অভিযান সম্পর্কে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। ডিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি।

ডিবি প্রধান আরও বলেন, অভিযানের সময় গাজীর বাসা থেকে কোনো ধরনের মালপত্র নিয়ে আসা হয়নি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর কাছে অবৈধ অস্ত্র আছে। সেই অস্ত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়। গাজীর স্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। মূলত তাকে গ্রেপ্তারেই ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। আমাদের কাছে তথ্য ছিল, গাজীর স্ত্রী ওই বাসাতেই আছেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টিম আইন ও বিধি অনুসরণ করে গোলাম দস্তগীরের বাসায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার দারোয়ান পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় সেই বাসায় তল্লাশি অভিযান সমাপ্ত করে ডিবির টিম ঘটনাস্থল ত্যাগ করে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ডিবির তল্লাশি অভিযান সম্পর্কে কোনো রকম বিভ্রান্তির সুযোগ নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...