সামর্থ্যের মধ্যে থাকলে সেই চাওয়া পূরণ করা সম্ভব…

প্রকাশঃ

Spread the love

শাকিব খান প্রেক্ষাগৃহে ঈদুল আজহায় মুক্তি পায় ‘তুফান’। দেশ–বিদেশে শাকিব খান অভিনীত ছবিটি নিয়ে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। এ মাসের মাঝামাঝি শুরু করছেন ‘বরবাদ’ ছবির শুটিং। তার আগেই দেশ–বিদেশের ভক্তদের জন্য সুখবর দিলেন এই ঢালিউড তারকা। ফেসবুক পোস্টে বলেন, ‘দরদ’ মুক্তি পাচ্ছে। অনন্য মামুন পরিচালিত ছবিটি এরই মধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যদের কাছ থেকে অনুমতি পেয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘“দরদ” ভরা ভালোবাসা নিয়ে সে আসছে…।’

অভিনয়শিল্পী দীপা খন্দকার এই স্থিরচিত্রটি তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি নিজেই আমার সুখের উৎস।’”

চিত্রনায়ক সিয়াম আহমেদ সর্বশেষ ‘জংলি’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটি গেল ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় মুক্তি পায়নি। নতুন কোনো ছবিতে শুটিংয়ের খবর এর মধ্যে পাওয়া না গেলেও বিজ্ঞাপনচিত্রে কাজের খবর দিয়েছেন। এই তারকা আজ এই স্থিরচিত্রটি পোস্ট করে ক্যাপশনে শুধু লিখেছেন, ‘আবার…।’

অভিনয়শিল্পী দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই বিয়ের দুই দশক পার করছেন। আজ দুজনের এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘দুই যুগ একসঙ্গে জীবনের পথ পাড়ি দেওয়া। আর দুই দশক বিবাহিত জীবনযাপন। একসঙ্গে পথচলাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আর মানুষ অভ্যাসের দাস। শুভ ২০তম বিবাহবার্ষিকী মোশাররফ।’

অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, ‘মানুষের জীবনে চাওয়ার শেষ নেই…। চাইতে চাইতে আমরা ভুলে যাই, আমাদের লিমিট কতটুকু। সামর্থ্যর মধ্যে থাকলে সেই চাওয়া পূরণ করা সম্ভব, তার বাইরে গিয়ে তো কিছু করা সম্ভব না।’

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...