ইউক্রেনকে ধ্বংস করা যাবে না : জেলেনস্কি

প্রকাশঃ

Spread the love

রাশিয়া আক্রমণ চালিয়ে গেলেও ইউক্রেনকে ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, ‘ইউক্রেন কখনই ধ্বংসের জায়গা হবে না’।

সোমবার এক টেলিগ্রাম ভিডিওবার্তায় বলেন, ‘তারা ধ্বংস ছাড়া আর কিছুই করতে সক্ষম নয়।

ইউক্রেনের বিরুদ্ধে যা করছে তা তাদের প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা। ইউক্রেনীয়রা বারবার তাদের কাছ থেকে নিজেদের রক্ষা করেছে।’ খবর আনাদুলু এজেন্সির

জেলেনস্কি বলেন, ‘কিয়েভ কখনই মস্কোর আদেশ গ্রহণ করবে না এবং দখলকারীদের দ্বারা ধ্বংস হওয়া প্রতিটি বস্তু, প্রতিটি বাড়ি, প্রতিটি উদ্যোগ পুনরুদ্ধার করার জন্য সবকিছু করবে।’

জেলেনস্কি উল্লেখ করেছেন যে মাত্র এক সপ্তাহে রাশিয়ান সেনারা খেরসন অঞ্চলের ৩০টি জনবসতিতে ২৫৮ বার হামলা করেছে। তারা মাইকোলাইভে জল সরবরাহকারী পাম্পিং স্টেশনকেও লক্ষ্য করেছিল।

জেলেন্সকি বলেন, ‘আমরা জানি এই সন্ত্রাসীরা নতুন হামলার পরিকল্পনা করছে। আমরা সেটা নিশ্চিতভাবেই জানি। এবং যতদিন তাদের হাতে ক্ষেপণাস্ত্র থাকবে, তারা, দুঃখজনকভাবে, শান্ত হবে না।’

রুশ ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইউক্রেনের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। এতে দেশটির জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীতে বিদ্যুৎ না থাকায় মানবেতন জীবন যাপন করছেন লাখ লাখ ইউক্রেনীয়। এমনকি খাবার পানি পেতেও তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...