ইউরোপিয়ানদের জীবন বিধ্বস্ত করতে চায় রাশিয়া: জেলেনস্কি

প্রকাশঃ

Spread the love

রাশিয়া প্রতিটি ইউরোপীয় নাগরিকের স্বাভাবিক জীবন ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তার নিয়মিত ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাশিয়া এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে যাতে করে ইউরোপীয়দের দারিদ্র্য এবং রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে নিপতিত করা যায়। তারা ক্ষেপণাস্ত্র দিয়েও এমন মারাত্মক আক্রমণ করতে পারেনি।

রাশিয়া জানায়, তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ইউরোপে রুশ গ্যাস সরবরাহের প্রধান (গ্যাস) পাইপলাইন পুনরায় চালু হবে না। এমন মন্তব্যের কয়েক ঘন্টা পরে জেলেনস্কি এমন বক্তব্য দেন। রুশ-ইউক্রেন সংঘাতের মধ্যে রাশিয়া সমগ্র ইউরোপকে তাদের গ্যাস অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করতে চায় বলে অভিযোগ উঠেছে। ইউরোপীয় কর্তৃপক্ষই এসব অভিযোগ করছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে জ্বালানির দাম বেড়েছে। এখন জ্বালানি সরবরাহ কম থাকায় এ পণ্যটির মূল্য আরও বাড়তে পারে। এখন শীতে নিজেদের গরম রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের পরিবারগুলো তাদের জ্বালানি খরচ মেটাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

রুশ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে যে সকল ইউরোপীয় দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের মধ্যে একটি হলো জার্মানি। তারা রোববার ৬৫ বিলিয়ন ইউরোর সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে এমন পরিস্থিতি মোকাবেলায়। চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, জ্বালানির জন্য রাশিয়া আর কোনো নির্ভরযোগ্য দেশ নয়। জ্বালানি খাতের অংশীদার হিসেবে তাদের বিশ্বাস করা যায় না।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...