ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্চিত

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামের এক শিক্ষকের উপর হামলা করার অভিযোগ উঠেছে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান লিমনের বিরুদ্ধে। ১৬ অক্টোবর রাত ৮ টায় লাউতলী ভুঁইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাউতলী ডাঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন সহকারী শিক্ষক।

গতকাল ১৭ অক্টোবর (সোমবার) বিকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারী ছাত্রলীগ নেতা লিমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে লাউতলী ডাঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। জানা গেছে, গত ১১ অক্টোবর কলেজে যাওয়ার সময় লাউতলী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর একজন ছাত্রীকে উত্যক্ত করে সাথে থাকা ছাত্রীর ভাইকে মারধর করে রামগঞ্জ উপজেলা ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাশার লিমন। এ ঘটনায় ১৬ অক্টোবর কলেজ মিলনায়তনে দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন কলেজ কর্তৃপক্ষ।

এসময় লিমনের সাথে ওই শিক্ষকের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিমন তার অন্য সহযোগীদের নিয়ে রাতেই ঐ শিক্ষকের উপর হামলা চালায় ও বেদম মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা লিমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় লিমন তার চাচা আবদুর ছালাম মিন্টুকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। কেউ কিছু বললে মানুষকে মারধর করে এভাবে আতংকে রাখে তারা।

ইউপি মেম্বার বিল্লাল হোসেন বলেন, লিমন ছাত্রলীগের নাম বিক্রি করে এলাকায় দীর্ঘদিন যাবৎ থেকে মাদক ব্যবসা করে আসছে এবং তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আপনারা এলাকায় আসি খোঁজ খবর নেন দেখবেন সবাই বলবে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মনিরুল বাশার লিমন শিক্ষকের উপর হামলা বিষয়টি অস্বীকার করে বলেন, সাইফুল মাষ্টার লোকজন নিয়ে আমার উপর হামলা করেছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...