উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন মান্নান

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন স্বর্ণ যুগে প্রবেশ করেছে উল্লেখ করে মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকার প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেন, উন্নয়নের এ ধারা অব্যাগত রাখতে আবারও নৌকায় ভোট দিন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

বিকল্পধারা মহাসচিব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

মেঘনার ভাঙনকে রামগতি ও কমলনগরের দুঃখ উল্লেখ করে মেজর (অব.) মান্নান বলেন, নদী ভাঙন প্রতিরোধে সরকার কাজ করছে। নৌকার বিজয় হলে ভাঙন রোধে অবশিষ্ট কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুজ্জাহের সাজু,  রামগতির সাবেক পৌর মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে এম নূরুল আমিন মাস্টারসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...