এবার এক ট্রলারে এলো ৯৫ মণ ইলিশ, ১২ লাখে বিক্রি

প্রকাশঃ

Spread the love

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
এবার বঙ্গোপসাগরে এক ট্রলারে ৯৫ মণ ইলিশ ধরা পড়েছে। মাছগুলো নিলামে ১১ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে আনন্দিত জেলেরা। শুক্রবার (৪ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।

জানা গেছৈ, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার ২২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে যায় এফবি হাসান নামে একটি ট্রলার। পাঁচদিন মাছ ধরে তারা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসেন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়। ১২ হাজার ৫০০ টাকা মণে এসব মাছ ১১ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।

ট্রলারের মালিক কামাল কোম্পানির ছেলে মো. রায়হান বলেন, দরিয়ায় মাছ আছে। নিষেধাজ্ঞার পর ভালো মাছ মিলছে। ২২ জন জেলে মিলে আমরা ৯৫ মণ ইলিশ পেয়েছি। এভাবে ইলিশ মিললে জেলেদের সুখের দিন আসবে।

ট্রলারের সারেং জহির উদ্দিন মাঝি বলেন, একসঙ্গে এতো মাছ আমরা পাই না। যখন মাছ কম হয় তখন আমাদের লোকসান হয়। আবার যখন ভালো মাছ পাই, তখন লাভ হয়। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমাদের হিমশিম খেতে হয়।

ফেনী জেলা থেকে ঘুরতে আসা আরিফুল ইসলাম আকাশ বলেন, অনেক ইলিশ মাছ একসঙ্গে দেখিনি। এতো ইলিশ দেখে আমার ঘুরতে আসা স্বার্থক হয়েছে।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, এফবি হাসান নামক ট্রলারে ৯৫ মণ ইলিশ মিলেছে। নদীতে মাছ ধরা পড়ায় ইলিশের সঙ্গে জড়িত সবাই উপকৃত হচ্ছেন। সবার মাঝে আনন্দের জোয়ার বইছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, নিষেধাজ্ঞাকালে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। তার সুফল মিলছে এই ইলিশ পাওয়ার খবরে। আশা করি জেলেরা লাভবান হবেন।

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এফবি রায়হান- নামে একটি ট্রলারে ১১৭ মণ ইলিশ পান জেলেরা। মাছগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...