এবার ভারতীয় সাবমেরিন ‘রুখে’ দিল পাকিস্তান

প্রকাশঃ

Spread the love

উত্তপ্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতীয় একটি সাবমেরিন আটকে দিয়েছে দেশটির নৌবাহিনী। এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র জানান, সোমবার রাতে জলসীমায় প্রবেশের করায় ভারতীয় সাবমেরিনটি আটকে দেওয়া হয়েছে।
নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।

কাশ্মীরের পুলওমায় জঙ্গি হামলার পর থেকে পারমাণবিক অস্ত্রের অধিকারী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সপ্তাহব্যাপী চলা উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর এ অভিযান আগুনে ঘি ঢালার কাজ করেছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...