নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের একমাত্র ক্রিকেটার হাসান মাহমুদ (রাব্বি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলছেন। লক্ষ্মীপুরের কোন ক্রিকেটার এই প্রথম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলার গৌরব অর্জন করেছেন। হাসান মাহমুদ স্কুল ক্রিকেটসহ বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলে লক্ষ্মীপুরের হয়ে সুনামের সাথে খেলে আসছিল। সে একজন ফাস্ট বোলার, সাথে-সাথে ব্যাট হাতেও রয়েছে সমান পারদর্শী। ইতি মধ্যে লক্ষ্মীপুরের ক্রীড়া জগতের লোকজন হাসান মাহমুদকে লক্ষ্মীপুর একপ্রেস বলে ডাকতে শুরু করেছে। হাসান মাহমুদ (রাব্বি) লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের ৬নং ওয়ার্ডের মো. ফারুক হোসেনের ছেলে।
হাসান মাহমুদের স্থানীয় কোচ মো. ইব্রাহিম খলিল ও মো. মনির হোসেন জানান, লক্ষ্মীপুরের কোন ক্রিকেটার এর আগে বাংলাদেশ দলের বয়স ভিত্তিক কোন খেলার সুযোগ পায়নি। হাসান মাহমুদ-ই লক্ষ্মীপুরের একমাত্র ক্রিকেটার যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বর্তমানে মালেশিয়ায় এশিয়া কাপে খেলছেন। সে ইতিপূর্বে বয়স ভিত্তিক সকল খেলায় সুনামের সাথে খেলে আসছিল। আমরা লক্ষ্মীপুরবাসী তার এই সফলতার জন্য আনন্দিত। লক্ষ্মীপুরের হয়ে খেলায় তাকে আমরা অভিনন্দন জানাই। এশিয়া কাপে আমরা তার সফলতা কামনা করি। একই সাথে সে এশিয়া কাপে ভাল খেলে জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে আমাদের লক্ষ্মীপুরের সুনাম বৃদ্ধি করবে বলে আশা করি।
হাসান মাহমুদের বাবা মো. ফারুক হোসেন বলেন, তার ছেলের ছোট বেলা থেকে খেলার প্রতি অনেক আগ্রহ। পরিবারের সবাই তাকে খেলার ব্যাপারে অনেক সহযোগিতা করতো। সে বর্তমানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলে খেলছে। সে ভাল খেলে দেশের সুনাম বয়ে নিয়ে আনতে পারে ও আরো অনেক দূর যেতে পারে সে জন্য আমি তার জন্য লক্ষ্মীপুর তথা দেশবাসীর কাছে দোয়া চাই।
এশিয়া কাপে বাংলাদেশ দলে খেলছেন : লক্ষ্মীপুরের রাব্বি
প্রকাশঃ
সর্বশেষ
বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...
ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...
তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...
কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...








