কমলনগরের উন্নয়ন ও অসহায়দের কাজ করতে চান রেবেকা মহসিন

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের মানুষের ভাগ্য উন্নয়ন ও অসহায়দের জন্য নিবেদিতভাবে কাজ করতে চান রেবেকা মহসিন। পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়াতে চান তিনি। যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করতে প্রস্তুত রেবেকা মহসিন। রাজনীতিতে দক্ষতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারীকে সাফল্য সনদ দিয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রেবেকা মহসিন কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী। তাঁর রাজনৈতিক জীবনে নারীদের অধিকারের জন্যে কাজ করছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নারীদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় করেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০০৫ সালের ২৭ নভেম্বর রেবেকা মহসিনকে সাফল্য সনদ দেন। কমলনগর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়দের আগ্রহে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...