কমলনগরে অন্তকোন্দলে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

প্রকাশঃ

Spread the love
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ‘অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতদের মধ্যে গোলাগুলিতে’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের মতলব মাঝির পরিত্যাক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাইন উদ্দিন (মানু ডাকাত) চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যাক্ত বাড়িতে ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কর্তুজ। পরে গুলিবিদ্ধ মানুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...