কমলনগরে খামারে বিষ ঢেলে মাছ নিধন

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামে এক মাছের খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের চাষী মোঃ শাহ আলম। বুধবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের লরেঞ্চ গ্রামের হাজী সুলতান আহমেদের ছেলে মোঃ শাহ আলম(৫৫) হাজিরহাট ইউনিয়নের মোঃ সেকান্তরের ৫ একর জমি ইজারা নিয়ে এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছ ও খাবার মিলিয়ে তার কমপক্ষে ২ লাখ টাকা খরচ হয়েছে। ওই মাছ তিনি ৩ লাখ টাকায় বিক্রি করতে পারতেন।
মাছ চাষি শাহ আলম অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে।
হাজিরহাট তদন্ত কেন্দ্রর এসআই মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি, তবে কিভাবে মারা গেছে তা ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ছাড়া বলা যাবে না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...