কমলনগরে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-সভাপতি মো. রাশেদ আহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাশেদের ভাই সেলিম জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু রামগতি থেকে ঢাকা ফেরার পথে কমলনগরের করইতলা বাজারে পৌঁছলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাত করেন। বাবুকে বিদায় দেওয়ার পর হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা করে। এতে ছাত্রদল নেতা রাশেদ আহত হয়। পরে করইতলা বাজার কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাঈন উদ্দিন বলেন, কে বা কারা ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা করেছে; বিষয়টি আমার জানা নেই।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি অবগত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...