লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ভাড়াটে লোকজন দিয়ে প্রতিপক্ষের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার লরেন্স বাজার সংলগ্ন চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- আবুল কালাম, ছাইফ উল্যাহ, রবিন, মিনোয়ারা বেগম, দেলোয়ারা বেগম, মামুন ও কাশেম। তাদের মধ্যে ৫জনকে লক্ষ্মীপুর সদর হাসাপাতাল ও ২ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির গংদের দখলীয় জমি প্রতিপক্ষ আবদুল মন্নান দখল করার চেষ্টা করে। এতে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ৭জন আহত হয়। সুলতান মাঝির নাতি এমরান হোসেন বলেন, আমাদের দখলীয় বসতবাড়ির ১৬ শতাংশ জমি আবদুল মন্নান ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ইটের ইমারত গড়ে দখলের অপচেষ্টা করে। এসময় বাধাঁ দিলে হামলা চালিয়ে তাদের পরিবারের নারীসহ ৫জন গুরুতর আহত করে। এব্যাপারে জানতে চেষ্টা করে আবদুল মান্নানকে পাওয়া যায়নি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধপূর্ণ ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
কমলনগরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৭
প্রকাশঃ
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...
এক দশক পর মিশরে শি জিনপিং
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...
হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...








