কমলনগরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশঃ

Spread the love
 নিজস্ব প্রতিনিধি :
‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে। কমলনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়। সকালে চর বসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বেগম মনিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন,কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদুল ইসলাম,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ( মানিক), কমলনগর সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সায়েদ আল মামুন ও স্কুলের দাতা সদস্য মাওঃ মোঃ ইউছুফ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে প্রায় ৬শত শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়। পরে সকল শিক্ষার্থীদের জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে আপ্যায়ন করানো হয়।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...