কমলনগরে দুই ভাই বোনের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুণানগর এলাকা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের মেয়ে হাসনা আক্তার (৯) ও ছেলে হামিদ (দেড় বছর)।

নিহতদের দাদি নূর জাহান বেগম অভিযোগ করে জানান, বাড়ির পাশে ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও শিকার করে স্থানীয় প্রভাবশালীরা। ওই বাঁধের ওপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় তারা দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,  বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ ও মাছ শিকারের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...