কমলনগরে নির্বাচনী মাঠে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী বাপ্পী

প্রকাশঃ

Spread the love

 

আমজাদ হোসেন আমু,কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় ব্যাপক তৎপর আছেন চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি নির্বাচনী প্রচারে উপজেলা প্রতিটি হাট-বাজারে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দল ও দলের বাহিরে প্রতিটি নেতা-কর্মীর সাথে মতবিনিময় করছেন। তিনি সাধারণ ভোটার ও তরুন ভোটারদের নজর কেড়েছেন। দল মতের উর্ধে কাজ করতে প্রতিশ্রুতি দিচ্ছেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। সমাজের অবহেলিত সাধারণ জনগনের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন।

মেজবাহ উদ্দীন আহমেদ বাপ্পী বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়ে বৈধতা পেয়েছি। মেঘনা ভাঙন কবলিত মানুষের জন্য কাজ করতে চাই। অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকতে প্রার্থী হয়েছি। আশা করছি, দল মতের উর্ধে সাধারণ জনগন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, মুক্তিযোদ্ধা পরিবারে সন্তান। তিনি ১৯৯৪ সালে তোরাবগন্জ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, ২০০১ সালে লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্র সংসদের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, ২০০০-২০০৪ সালে বৃহত্তর রামগতি উত্তরাঞ্চল ছাত্রলীগের সভাপতি, ২০১৩ সালে উপজেলা যুবলীগের সদস্য,২০১৬ সালে জেলা যুবলীগের সদস্য, ২০১৭ সালে উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...