কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির সমাবেশ ও অভিষেক

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতিসভা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭অক্টোবর) দুপুরে উপজেলা তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান একেএম জাহেদ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা ১৪দলীয় ঐক্যজোট সভাপতি এডভোকেট আনোয়ারুল হক, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহাম্মদ রতন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউছুফ আলী মিঞা ভাই।
এদিকে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সভায় প্রধান অতিথি সমিতির উন্নয়নে ১লক্ষ টাকার অনুদান প্রদান এবং পরবর্তীতে সংগঠনটির ভবন নির্মাণের জায়গাসহ আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মানিক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ মফিজ উল্লাহ, চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস চন্দ্র দাস ও ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...