কমলনগরে লেগুনার ধাক্কায় ২ মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুতগতির লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তারেক (১৫) ও শরিফ (১৫) নামের দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট বাজারে উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
তারেক উপজেলার পাটারিরহাট ইউনিয়নের আবদুচ সাত্তারের ছেলে, শরিফ আবদুল মালেকের ছেলে। তারা দুইজন ফলকন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। আহত তারেককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানায়, তারেক-শরিফ দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজিরহাট বাজার উত্তর পাশে সিটিসেল টাওয়ারের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির নিবন্ধন বিহীন যাত্রীবাহী লেগুনা (জমিদার-১) মুখোমুখি ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লেগুনাটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। আহতদের স্বজনদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-রামগতি-কমলনগর সড়কে অনুমোদনহীন লেগুনা বেপরোয়াভাবে যাত্রীনিয়ে চালাচল করে আসছে। এসব লেগুনার চালকের আসনে অদক্ষ ও লাইসেন্স বিহীন চালক-হেলফার। যে কারণে এই সড়কে আশঙ্কাজনকহারে দুর্ঘটনা বেড়েছে। অকালে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিভিন্নস্থানে একাধিকবার লেগুনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

0
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে...

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...