শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশঃ

Spread the love

জাতীয় প্রেসক্লাবে মোবাইল ফোন হারানোর ঘটনায় সাংবাদিকদের আটকে রেখে ‘চোর’ বলে সম্বোধন করার অভিযোগে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট ও অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলাটি করেন অনলাইনভিত্তির পত্রিকা স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান।

বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ এপ্রিল অভিনেত্রী শমী কায়সার মোবাইল চুরির অভিযোগ এনে প্রায় আধাঘণ্টা অর্ধশত সংবাদকর্মীকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আটকে রাখেন। তখন তার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করেন। কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে চাইলে তাদের ‘চোর’ বলেও সম্বোধন করেন শমী কায়সার। পরে টেলিভিশন ক্যামেরার ফুটেজে ধরা পড়ে লাইটিংয়ের এক কর্মী অভিনেত্রীর মোবাইল ফোনটি চুরি করেছেন।

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...