কমলনগরে ৪২ হাজার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশঃ

Spread the love

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কোস্টগার্ডের অভিযানে জব্দ হওয়া ৪২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এর আগে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলার চর জগবন্ধু প্রাথমিক বিদ্যালয় মাঠে জাল আগুনে পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর ইউএনও মো. ইমতিয়াজ হোসেন, মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস ও কোস্টগার্ড উপজেলা সিসি মো. রেজাউল করিম, কমলনগর থানার (ওসি) মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস জানান, ১ লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি আকারে ছোট ইলিশ পোনা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত করা দন্ডনীয় অপরাধ।

উপজেলা কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো. রেজাউল জানান, দুই দিনে অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ হয়।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...