কমলনগরে ৫ জেএসসি পরীক্ষার্থী আহত

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহতরা পরীক্ষার্থীরা হলো- লাইজু আক্তার, আকলিমা, হেলাল, মৌসুমি ও সোহাগ।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, সকালে ওই জেএসসি পরীক্ষার্থীরা সিএনজি চালিত অটোরিকশাযোগে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন জেএসসি পরীক্ষার্থীসহ অটোরিকশার চালক আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষায় অংশ নেয়। তবে দুর্ঘটনায় গুরুতর আহত লাইজু আক্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...