কুমিল্লায় জামায়াত -শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক

প্রকাশঃ

Spread the love

কুমিল্লায় গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও ১০ তারিখের বিএনপি সম্মেলনে নাশকতা পরিকল্পনাকালীন সময়ে জামায়াতের আমীরসহ ২০ জনকে আটক করছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ৩নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর আবদুল জলিলের বাড়িতে নাশকতার পরিকল্পনা কালে তাদেরকে আটক করা হয়। বুধবার (৭ ডিসেম্বর) নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গোপনতথ্যের ভিত্তিতে কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় জামায়াতের কর্মীরা জামায়াতের নেতাদের নির্দেশে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এই সময় চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের সভাপতি সাধারণ সম্পাদক,সহ-সাধারন উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি ঘোলপাশা ইউনিয়নের জামায়াতের সভাপতিসহ ২০জনকে আটক করে থানা পুলিশ।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...