কে এই বিশ্ব সুন্দরী ভেনেসা?

প্রকাশঃ

Spread the love

সবাইকে তাক লাগিয়ে ২০১৮ সালের বিশ্ব সুন্দরীর মুকুট উঠেছে মেক্সিকান সুন্দরী ভেনেসা পনসে দে লিওনের মাথায়। শনিবার চীনের সায়না সিটিতে অনুষ্ঠিত আসরের ফাইনাল মঞ্চে এই বিশ্ব সুন্দরীর নাম ঘোষিত হয়। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নেন ২৬ বছর বয়সী ভেনেসা।

মেক্সিকোর এই বিশ্ব সুন্দরীর জন্ম ১৯৯২ সালের ৭ মার্চ। দেশটির গুনজুয়াটোতে জন্মগ্রহণ করেন ভেনেসা। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘের এই সুন্দরী ছোটবেলা থেকেই শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।
ভেনেসা প্রথম কোন মেক্সিকান যিনি বিশ্ব সুন্দরীর মুকুট পড়লেন। এর আগে ২০১৫ সালের ৫ মে তিনি মিস মেক্সিকান খেতাব জেতেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি ছিল ৩২ জন। ভেনেসা সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি নিনেমি নামক একটি স্কুলের সাথেও জড়িত, যা আদিবাসী গোত্রের শিশুদেরকে আন্তঃশিক্ষার শিক্ষা দেয়।

ভেনেসা গুয়ানজাজুটো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে অধ্যায়ন করছেন। পাশাপাশি মেয়েদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রের পরিচালনা পর্ষদেরও সদস্য এই বিশ্ব সুন্দরী। মানবাধিকার কর্মের উপর তার একটি ডিপ্লোমাও আছে।

মেক্সিকোর এই বিশ্ব সুন্দরী ‘মাইগ্রান্টেস এন এল ক্যামিনো’ নামের একটি সংস্থার স্বেচ্ছাসেবক দলের সদস্য। তিনি গাড়িও ভালো চালাতে পারেন। পাশাপাশি ভলিবল খেলা ও ছবি আকার শখ রয়েছে তাঁর।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...