গুগল-ক্রোমে যে পরিবর্তন করলেই বাড়বে ফোনের স্পিড ও ব্যাকআপ

প্রকাশঃ

Spread the love

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম। সম্প্রতি এই ব্রাউজারে এসেছে নতুন আপডেট। এই আপডেট ইনস্টল করলেই মিলবে দুটি দারুণ সুবিধা। একদিকে বাড়বে ডিভাইসের স্পিড। অন্যদিকে বাড়বে ব্যাটারি লাইফ।

শিগগিরই ব্যবহারকারীদের ফোনে নতুন এই আপডেট পাঠাতে শুরু করবে গুগল। সুবিধাটি পাবেন উইন্ডোজ, ম্যাক ওএস, ক্রোম ওএস গ্রাহকরা। নতুন আপডেট ইনস্টল করলে স্মার্টফোনের ব্যাটারি ২০ শতাংশের নিচে গেলে গুগল ক্রোম নিজে থেকেই পাওয়ার সেভিং মোডে চলে যাবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে। সেভিং মোড ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি লিমিট করবে। একই সঙ্গে কমাবে ওয়েবসাইটের ভিজুয়াল অ্যাকটিভিটিও।

এই আপডেট ইনস্টল করার পরে ওপরের ডান কোণায় একটি পাতার আইকন দেখা যাবে। যার মাধ্যমে যেকোনো সময় এনার্জি সেভিং মোড এনেবেল বা চালু করা যাবে। আর ফোনের ব্যাটারি যদি ২০ শতাংশের নিচে নামে, তবে এই মোড নিজে থেকেই এনেবেল হয়ে যাবে। নতুন আপডেট ইনস্টলের পরে ক্রোমে অ্যাকটিভ হবে মেমোরি সেভিং মোড। যেসব ব্যবহারকারী একই সঙ্গে অনেক ট্যাব ওপেন করে কাজ করেন তাদের কাজ আরও সহজ করবে এই ফিচার। এটি ইনস্টলের ফলে ল্যাপটপ ও মোবাইল ৩০ শতাংশ ফাস্ট চলবে। বাড়বে ব্রাউজিং স্পিডও।

কীভাবে নিজের ডিভাইসে এই আপডেট ইনস্টল করবেন?

প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করুন। এবার ওপরের ডান কোণায় থাকা থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
এখান থেকে ‘হেল্প’ অপশন সিলেক্ট করে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনে যান। এবার ‘গুগল ক্রোম আপডেট’ অপশন সিলেক্ট করতে হবে।

কোনো আপডেট পেন্ডিং না থাকলে এখানে ‘ইউর গুগল ক্রোম ইজ আপডেটেড’ লেখা দেখাবে। নাহয় এখানে আপডেট ইনস্টল করার অপশন দেখা যাবে। আপডেট ইনস্টলের পর গুগল ক্রোম ব্রাউজার বন্ধ করে আবার ওপেন করুন। এবার সেটিংসে পারফরম্যান্স সাইড বার দেখতে পারেন।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...