গ্যাস সংকটের জন্য দায়ী ইউরোপীয়রাই : এরদোয়ান

প্রকাশঃ

Spread the love

গ্যাস সংকটের জন্য আসন্ন শীত ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য কঠিন সময়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ওই সংকটের জন্য ইউরোপীয় ইউনিয়নকেই দায়ী করেছেন এরদোয়ান।

ইউরোপ মহাদেশে গ্যাস সংকটের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের কর্মের ফল ভোগ করছে। তাদের কারণেই এ অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি পশ্চিমাদের মনোভাব এবং মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্তমান সংকটের জন্য দায়ী। এসব নিষেধাজ্ঞাই পুতিনকে প্রতিশোধ নিতে বাধ্য করেছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি যে ইউরোপ এ শীতের সময়ে গুরুতর সমস্যার মধ্য দিয়ে যাবে। তবে তুরস্কে গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।’

এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। একইসাথে তিনি সংঘাতে নিরপেক্ষ থাকার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

এরদোয়ান বলেন, ‘পুতিনের প্রতি ইউরোপের আচরণ, তাদের আরোপ করা নিষেধাজ্ঞা পুতিনকে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা বলতে বাধ্য করেছে যে তোমরা যদি এটা করো, তবে আমি ওইটা করব। পুতিন তার সব কৌশল ও অস্ত্র ব্যবহার করছেন। দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক গ্যাসও তার একটি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...