চরভদ্রাসন উপজেলা প্রশাসনের নব নির্মিত ব্যাডমিন্টন কোডের উদ্বোধন

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসনিক ভবনের পিছে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন,ফরিদপুর ৪ জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।
পরে চারজন প্লেয়ার দুটি দলে বিভক্ত হয়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও সরকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম অপরদিকে ছিলেন,চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল ও যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, খেলায় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর দল জয় লাভ করে।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, চরভদ্রাসন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু,
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...